- পণ্য
- /
- দ্বীনি কিতাবাদি
- /
- ইকবাল সাহিত্য : বিশ্বাসে বিপ্লবে

২৫%
ইকবাল সাহিত্য : বিশ্বাসে বিপ্লবে
৳২৯৩.০০৳৩৯০.০০
আপনি ২৫% সাশ্রয় করছেন⚠️ এই পণ্যটির আর মাত্র ১টি পিস বাকি আছে।
পরিমাণ:
১
পণ্যের বিবরণ
বই সম্পর্কে বিশিষ্টজনদের অভিব্যক্তি“মাওলানা আবুল হাসান আলী নদবী ‘রাওয়াইউ ইকবাল’ নামে একটি গ্রন্থ রচনা করেন। এখন তা পরিমার্জন ও সংযোজনের পর উর্দুভাষায় প্রকাশিত হয়েছে, যা প্রত্যেক ইকবালপ্রেমীর পাঠযোগ্য। এ বই থেকে স্পষ্ট বোঝা যায় আলী মিয়াঁ ইকবালকে আরববিশ্বের সামনে কোন কোন দিক থেকে উপস্থাপন করেছেন। অনুবাদ বা ভাবানুবাদ—যাই বলা হোক না কেন—খুবই সাবলীল ও প্রাণবন্ত হয়েছে।”—মাওলানা আবদুল মজিদ দরিয়াবাদী
“ইকবালের কবিতা নিয়ে লেখার সবচেয়ে বড় হক মাওলানারই ছিল, এবং তিনি এ গ্রন্থে তা চমৎকারভাবে আদায় করেছেন। তিনি ইকবালের গুরুত্বপূর্ণ কবিতা ও বিক্ষিপ্ত শ্লোকসমূহ থেকে ইসলামের মৌলিক শিক্ষা, তার আত্মা, মুসলিম উম্মাহর তাজদীদ ও সংস্কার, পাশ্চাত্য সভ্যতা ও তার জ্ঞানবিজ্ঞান বিষয়ে ইকবালের চিন্তাধারার সারকথা উপস্থাপন করেছেন, যার মাধ্যমে ইকবালের চিন্তার গুরুত্বপূর্ণ দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে।—মাওলানা শাহ মঈনুদ্দীন আহমদ নদবী
“মাওলানা আলী মিয়াঁ আল্লামা ইকবালের কবিতা ও শ্লোকের নির্বাচনে অসাধারণ রুচিশীলতার পরিচয় দিয়েছেন। তিনি এই রত্নভান্ডার থেকে সবচেয়ে উজ্জ্বল মুক্তো ও হীরা বেছে নিয়েছেন।লেখক যে সূক্ষ্মতা, প্রাঞ্জলতা ও গভীর দৃষ্টিতে ইকবালের কবিতার ব্যাখ্যা ও অনুবাদ করেছেন, তার যত প্রশংসাই করা হোক না কেন তা কম হবে। বইটি পড়তে পড়তে মনে হয়, শিবলীর কলম, গাযালীর চিন্তা আর ইবনে তাইমিয়ার উদ্দীপনা ও আন্তরিকতা যেন এই রচনায় একসাথে কাজ করছে। ইকবালের উপর অনেক ভালো বই এসেছে, কিন্তু এই বইটি লিখেছেন সেই সংগ্রামী আলীম, যিনি ইকবালের ‘মার্দে মুমিন’-এর প্রতিচ্ছবি। এজন্যই যথার্থভাবে বলা যায় যে, নুকুশে ইকবাল-এ ইকবালের চিন্তা ও আত্মা এমনভাবে মিশে আছে, যেমন ফুলের মধ্যে সুবাস এবং তারার মধ্যে আলো।”—মাহির আল কাদরী



