দানে বাড়ে ধন
৫০%

দানে বাড়ে ধন

১০০.০০২০০.০০
আপনি ৫০% সাশ্রয় করছেন
ক্যাটাগরি:দ্বীনি কিতাবাদি
স্টক:ইন স্টক
পণ্য কোড:daane-baarre-dhn-8217053964
⚠️ এই পণ্যটির আর মাত্র টি পিস বাকি আছে।
পরিমাণ:

পণ্যের বিবরণ

লেখক :মুফতী মাহফুজ মুসলেহ শিশুদের জন্য কোনো কিছুই যথেষ্ট মনে হয় না—না খাওয়া, না পড়া। এরা খেতে চায় না, দৌড়-ঝাপ করে খাওয়াতে হয়। এরা পড়তে চায় না, গল্প বলে বলে পড়াতে হয়। গল্প বলতে গেলে জানতে হয়। এ কাজটা এত সহজ নয়। ভ‚তের গল্প আর এপার-ওপারের গল্প—গাল-গল্পই বটে। সেগুলো শুনে শিশু পিটপিট করে তাকালেও তার অন্তরাত্মায় পুলকবোধ করে না। মনে হয়, সে ভিন্ন কিছু চায়। সত্তাগত যে চাহিদা, তা তো অনেকেই বুঝতে পারেন না, চান-ও না। মেয়েদের লাজুক চাহনিকে আমরাই ধীরে ধীরে নির্লজ্জ করে তুলি। আল্লাহর নাম শুনে এমনিতেই দুলে ওঠা শিশুকে বদ-দ্বীনীর কোলে রেখে আসি। তখন শিশু আর আমার শিশু থাকে না। সময়ের শিশু হয়ে ওঠে! সময়ের ¯্রােত খুব মারাত্মক। একবার ভেসে গেলে সাঁতরিয়ে ফের পারে ওঠা মুশকিল! এজন্য মুসলমানদের সময়ের ¯্রােতে ভেসে গেলে চলে না। তাদের স্বকীয়তা ঠিক রেখেই ঈমান ও আমল বহাল রাখতে হয়। আমাদের অনুপ্রেরণার উৎস সেই চৌদ্দশ বছর পুরোনো—রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সঙ্গীগণ—সাহাবায়ে কেরাম। পরবর্তী কালে তাদের অনুসরণ করে তাবেয়ী, তাবে-তাবেয়ীনগণ ও যুগে যুগে বুযুর্গানে-দ্বীন চিরস্মরণীয় হয়ে আছেন। তাদের জীবনের গল্পগুলো আমাদের উজ্জীবিত করে। মানুষকে দান করা ছিল তাদের চরিত্রের অন্যতম একটি দিক। দানে বাড়ে ধন গ্রন্থটিতে তাদের দান ও বদান্যতার অসংখ্যা গল্পের কয়েকটি তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট পণ্য

কিতাবুল ইমান
স্টক শেষ
৪৪%

কিতাবুল ইমান

১৪৫.০০২৬০.০০