জামে' তিরমিযী
হাদীস নং: ৯৫৪
আন্তর্জাতিক নং: ৯৫৪
হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ রাখালদের জন্য একদিন রমী করে অপর দিনের পরিত্যগের অবকাশ প্রদান।
৯৫৭. ইবনে আবী উমর (রাহঃ) ...... আদী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) রাখালদের জন্য একদিন রমী করতে এবং আরেকদিন রমী ছাড়তে অবকাশ দিয়েছেন। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন ইবনে উয়াইনা এইরূপই বর্ণনা করেছেন। আর মালিক ইবনে আনাস (রাহঃ) এটিকে আব্দুল্লাহ ইবনে অবী কাকর-আসিম ইবনে আদী (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। মালিক (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ্। আলিমদের একদল রাখালদের জন্য একদিন রমী করার এবং অন্যদিন তা ছেড়ে দেওয়ার অনুমতি রেখেছেন। এ হলো ইমাম শাফিঈ (রাহঃ)- এর অভিমত।

أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْخَصَ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى ابْنُ عُيَيْنَةَ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ عَنْ أَبِيهِ . وَرِوَايَةُ مَالِكٍ أَصَحُّ . وَقَدْ رَخَّصَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .
বর্ণনাকারী:
জামে' তিরমিযী
হাদীস নং: ৯৫৫
আন্তর্জাতিক নং: ৯৫৫
হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ রাখালদের জন্য একদিন রমী করে অপর দিনের পরিত্যগের অবকাশ প্রদান।
৯৫৮. হাসান ইবনে আলী আল-খাল্লাল (রাহঃ) ...... আসিম ইবনে আদী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উট রাখালদের ক্ষেত্রে মিনায় রাত্রি যাপন না করার এবং ইয়ওমুন্ নাহরে রমী করে পরবর্তী দুই দিনের রমী কোন একদিন একত্রে করার অবকাশ দিয়েছেন। মালিক (রাহঃ) বলেন, আমার মনে হয় আব্দুল্লাহ ইবনে আবু বকর তার রিওয়য়াতে বলেছিলেন, দুই দিনের প্রথম দিনের দিন একত্রে রমী করবে এরপর মিনা থেকে যাত্রার শেষ দিন রমী করবে। - ইবনে মাজাহ ,
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্ ইবনে উয়াইনা - আবুল্লাহ্ ইবনে আবু বকর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অপেক্ষা এটি অধিকতর সহীহ্।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান- সহীহ্ ইবনে উয়াইনা - আবুল্লাহ্ ইবনে আবু বকর সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি অপেক্ষা এটি অধিকতর সহীহ্।
أبواب الحج عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ لِلرِّعَاءِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَاصِمِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ رَخَّصَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِرِعَاءِ الإِبِلِ فِي الْبَيْتُوتَةِ أَنْ يَرْمُوا يَوْمَ النَّحْرِ ثُمَّ يَجْمَعُوا رَمْىَ يَوْمَيْنِ بَعْدَ يَوْمِ النَّحْرِ فَيَرْمُونَهُ فِي أَحَدِهِمَا . قَالَ مَالِكٌ ظَنَنْتُ أَنَّهُ قَالَ فِي الأَوَّلِ مِنْهُمَا ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৪৬৬
আন্তর্জাতিক নং: ৩৪৬৬
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ লিআন এর সূচনা
৩৪৭০. মুহাম্মাদ ইবনে মা’মার (রাহঃ) ......... আসিম ইবনে আদী (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আজলান গোত্রের উওয়াইমির আমার নিকট এসে বললোঃ হে আসিম! এ ব্যাপারে তোমার মত কি, কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে তার স্ত্রীর সাথে দেখলো, যদি ঐ স্ত্রীর স্বামী তার বন্ধুকে হত্যা করে, তাকে কি তোমরা হত্যা করবে? অথবা কি করবে? অতএব হে আসিম! তুমি আমার ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা কর। আসিম (রাযিঃ) জিজ্ঞাসা করলে, তিনি তা অপছন্দ করলেন। এরপর উওয়াইমির তার নিকট এসে জিজ্ঞাসা করলো, হে আসিম! তুমি কি করেছ? তিনি বললেনঃ কি করবো, তুমি কল্যাণ নিয়ে আস নাই। রাসূলুল্লাহ (ﷺ) এই কথা উত্থাপন করাকে অপছন্দ করেছেন।
উওয়াইমির (রাযিঃ) বললেন : আল্লাহর কসম! আমি ইহা অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট জিজ্ঞাসা করবো। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ আল্লাহ্ তাআলা তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে আয়াত নাযিল করেছেন। অতএব, তাকে (তোমার স্ত্রীকে) ডেকে আনো। সাহল (রাযিঃ) বললেনঃ এ সময় আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট উপস্থিত ছিলাম। যখন উওয়াইমির (রাযিঃ) সেই মহিলাকে নিয়ে আসলো এবং উভয়ে লি”আন করলো এবং উওয়াইমির কসম করে বলতে লাগলোঃ ইয়া রাসূলাল্লাহ্! যদি আমি তাকে রেখে দেই তা হলে আমাকে মিথ্যা দোষারোপকারী বলা হবে। এ বলে তিনি তাকে তালাক দিয়ে দিলেন। এবং রাসূলুল্লাহ (ﷺ) এর বলার পূর্বেই পৃথক করে দিলেন। ইহাই পরে লিআনের নিয়ম হয়ে গেল।

كتاب الطلاق
بَاب بَدْءِ اللِّعَانِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ قَالَ جَاءَنِي عُوَيْمِرٌ رَجُلٌ مِنْ بَنِي الْعَجْلَانِ فَقَالَ أَيْ عَاصِمُ أَرَأَيْتُمْ رَجُلًا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ يَا عَاصِمُ سَلْ لِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَكَرِهَهَا فَجَاءَهُ عُوَيْمِرٌ فَقَالَ مَا صَنَعْتَ يَا عَاصِمُ فَقَالَ صَنَعْتُ أَنَّكَ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ كَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَعَابَهَا قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لَأَسْأَلَنَّ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَأْتِ بِهَا قَالَ سَهْلٌ وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ بِهَا فَتَلَاعَنَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَئِنْ أَمْسَكْتُهَا لَقَدْ كَذَبْتُ عَلَيْهَا فَفَارَقَهَا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِرَاقِهَا فَصَارَتْ سُنَّةَ الْمُتَلَاعِنَيْنِ
বর্ণনাকারী:
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
হাদীস নং: ৪৯৫
- হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ কোন কারণ বশত অথবা বিনা কারণে জামরায় প্রস্তর নিক্ষেপ করতে বিলম্ব করা এবং তা মাকরূহ হওয়া সম্পর্কে।
৪৯৫ । আসেম ইবনে আদী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ উট চালকদের মিনা ছাড়া অন্যত্র রাত যাপন করার অনুমতি দিয়েছেন। তারা কোরবানীর দিন প্রস্তর নিক্ষেপ করবে। অতঃপর দ্বিতীয় (১১তম) বা তৃতীয় দিন এবং প্রস্থানের (১৩তম) দিন প্রস্তর নিক্ষেপ করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যে ব্যক্তি ওজর বশত অথবা বিনা ওজরে দুই দিনের প্রস্তর নিক্ষেপের কাজ এক দিনে সেরে নিবে তাকে কোনরূপ কাফফারা দিতে হবে না। কিন্তু বিনা ওজরে এরূপ করা মাকরূহ। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, যে ব্যক্তি বিনা ওজরে পরবর্তী দিনের সকাল পর্যন্ত পাথর নিক্ষেপে বিলম্ব করবে, তাকে কাফ্ফারা দিতে হবে।

كتاب الحج
بَابُ: تَأْخِيرِ رَمْيِ الْحِجَارَةِ مِنْ عِلَّةٍ أَوْ مِنْ غَيْرِ عِلَّةٍ وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ، أَنَّ أَبَا الْبَدَّاحِ بْنَ عَاصِمِ بْنِ عَدِيٍّ أَخْبَرَهُ، عَنْ أَبِيهِ عَاصِمِ بْنِ عَدِيٍّ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «أَنَّهُ رَخَّصَ لِرِعَاءِ الإِبِلِ فِي الْبَيْتُوتَةِ يَرْمُونَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ يَرْمُونَ مِنَ الْغَدِ، أَوْ مِنْ بَعْدِ الْغَدِ لِيَوْمَيْنِ، ثُمَّ يَرْمُونَ يَوْمَ النَّفْرِ» ، قَالَ مُحَمَّدٌ: مَنْ جَمَعَ رَمْيَ يَوْمَيْنِ فِي يَوْمٍ مِنْ عِلَّةٍ أَوْ غَيْرِ عِلَّةٍ، فَلا كَفَّارَةَ عَلَيْهِ إِلا أَنَّهُ يُكْرَهُ لَهُ أَنْ يَدَعَ ذَلِكَ مِنْ غَيْرِ عِلَّةٍ حَتَّى الْغَدِ، وَقَالَ أَبُو حَنِيفَةَ: إِذَا تَرَكَ ذَلِكَ حَتَّى الْغَدِ فَعَلَيْهِ دَمٌ
বর্ণনাকারী: