হযরত-যায়নাব-ছাকাফিয়্যা-রাযি.

বর্ণিত হাদীস - ২ টি

সকল রাবী একত্রে দেখুন

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩২৬
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার ও আত্মীয়তা রক্ষা করা
ধনী স্ত্রীর পক্ষ হতে গরীব স্বামীর সাহায্য-সহযোগিতা
হাদীছ নং : ৩২৬

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাযি.-এর স্ত্রী যায়নাব ছাকাফিয়্যাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নারী সম্প্রদায়! তোমরা সদাকা কর তোমাদের অলংকারাদি থেকে হলেও। যায়নাব বলেন, আমি আব্দুল্লাহ ইবন মাসউদের কাছে ফিরে আসলাম। তাকে বললাম, আপনি একজন নিম্নবিত্তের লোক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদাকা করতে হুকুম করেছেন। আপনি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আমার পক্ষ থেকে আপনাকে সদাকা দেওয়া সঠিক হবে কি না? তা না হলে আমি সদাকা অন্যদেরকে দেব। আব্দুল্লাহ রাযি. বললেন, বরং তুমি গিয়ে তাঁকে জিজ্ঞেস কর। সুতরাং আমি গেলাম। গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এক আনসার মহিলা উপস্থিত রয়েছে। আমার ও তার প্রয়োজন একই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল স্বভাবজাত বীর্যবত্তা (কাছে যেতে ভয় লাগত)। ক্ষণিকের মধ্যেই বিলাল রাযি. আমাদের কাছে বের হয়ে আসলেন। আমরা তাকে বললাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাঁকে জানান, দরজায় দু'জন মহিলা অপেক্ষা করছে। তারা আপনার কাছে জানতে চাচ্ছে, তাদের পক্ষ থেকে তাদের স্বামীদেরকে এবং তাদের তত্ত্বাবধানে প্রতিপালিত ইয়াতীমদেরকে সদাকা দেওয়া সঙ্গত হবে কি না? আপনি তাঁকে আমাদের পরিচয় দেবেন না। বিলাল রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন এবং এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তারা দু'জন কে? তিনি বললেন, আনসারদের এক মহিলা ও যায়নাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কোন্ যায়নাব? বিলাল রাযি. বললেন, আব্দুল্লাহর স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাতে তাদের দ্বিগুণ ছাওয়াব আছে। আত্মীয়তার ছাওয়াব ও দান-সদাকার ছাওয়াব -বুখারী ও মুসলিম।
(সহীহ বুখারী, হাদীছ নং ৬৫৮৫; সহীহ মুসলিম, হাদীছ নং ১০০০; নাসাঈ, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৯১৫৬; সহীহ ইবনে খুযায়মা, হাদীছ নং ২৪৬১; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৪২৪৮; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২৭০৪৮; মুসনাদে আবূ ইয়ালা, হাদীছ নং ৬৫৮৫; ত্বহাবী, শারহু মাআনিল আছার, হাদীছ নং ৩০৩৩;)
مقدمة الامام النووي
40 - باب بر الوالدين وصلة الأرحام
326 - وعن زينب الثقفيةِ امرأةِ عبدِ الله بن مسعود رضي الله عَنْهُ وعنها، قَالَتْ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «تَصَدَّقْنَ يَا مَعْشَرَ النِّسَاءِ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ»، قَالَتْ: فَرَجَعْتُ إِلَى عبد الله بنِ مسعود، فقلتُ لَهُ: إنَّكَ رَجُلٌ خَفِيفُ ذَاتِ اليَدِ، وَإنَّ رَسُول الله - صلى الله عليه وسلم - قَدْ أمَرَنَا بِالصَّدَقَةِ [ص:122] فَأْتِهِ، فَاسْأَلْهُ، فإِنْ كَانَ ذلِكَ يُجْزِىءُ عَنِّي، وَإلاَّ صَرَفْتُهَا إِلَى غَيْرِكُمْ. فَقَالَ عبدُ اللهِ: بَلِ ائْتِيهِ أَنتِ، فانْطَلَقتُ، فَإذا امْرأةٌ مِنَ الأنْصارِ بِبَابِ رسولِ الله - صلى الله عليه وسلم - حَاجَتي حَاجَتُها، وَكَانَ رَسُول الله - صلى الله عليه وسلم - قَدْ أُلْقِيَتْ عَلَيهِ المَهَابَةُ، فَخَرجَ عَلَيْنَا بِلاَلٌ، فَقُلْنَا لَهُ: ائْتِ رَسُولَ الله - صلى الله عليه وسلم - فَأَخْبرْهُ أنَّ امْرَأتَيْنِ بالبَابِ تَسألانِكَ: أُتُجْزِيءُ الصَّدَقَةُ عَنْهُمَا عَلَى أَزْواجِهمَا وَعَلَى أَيْتَامٍ في حُجُورِهِما؟، وَلاَ تُخْبِرْهُ مَنْ نَحْنُ، فَدَخلَ بِلاَلٌ عَلَى رَسُول الله - صلى الله عليه وسلم - فسأله، فَقَالَ لَهُ رَسُول الله - صلى الله عليه وسلم: «مَنْ هُمَا؟» قَالَ: امْرَأةٌ مِنَ الأنْصَارِ وَزَيْنَبُ. فَقَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «أيُّ الزَّيَانِبِ هِيَ؟»، قَالَ: امْرَأةُ عبدِ الله، فَقَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «لَهُمَا أَجْرَانِ: أَجْرُ القَرَابَةِ، وَأَجْرُ الصَّدَقَةِ». مُتَّفَقٌ عَلَيهِ. (1)

আত্-তারগীব ওয়াত্-তারহীব

হাদীস নং: ১৩২৭
অধ্যায়ঃ সদকা
পরিচ্ছেদঃ স্বামী ও নিকটাত্মীয়দেরকে সাদকা করার অনুপ্রেরণা এবং অন্যদের উপর তাদেরকে অগ্রাধিকার প্রদান প্রসঙ্গ
১৩২৭. আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা)-এর স্ত্রী যয়নাব সাকাফিয়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ একদিন বললেনঃ হে মহিলা সম্প্রদায়! তোমরা সাদ্কা কর, যদি তোমাদের অলংকার থেকেও হয়। যয়নাব বলেন, আমি আবদুল্লাহ্ ইব্‌ন মাসউদের নিকট ফিরে গেলাম এবং বললাম: আপনি তো স্বল্প আয়ের মানুষ, এদিকে রাসূলুল্লাহ্ (সা) আমাদেরকে সাদ্কা করার আদেশ দিয়েছেন। তাই আপনি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করুন, যদি আপনাকে সাদকা দিলেই যথেষ্ট হয় তো ভাল। অন্যথায় আমি অন্যদের খাতে তা খরচ করে ফেলব। আবদুল্লাহ্ তখন বললেন, তুমিই বরং গিয়ে জিজ্ঞেস করো। আমি তখন গেলাম। গিয়ে দেখলাম এক আনসারী মহিলা রাসূলুল্লাহ্ (সা) এর দ্বারে অপেক্ষমান। তারও ঐ একই গরয। রাসূলুল্লাহ্ (সা) এর উপর তখন গুরু গম্ভীর অবস্থা বিরাজ করছিল। একটু পরে বিলাল (রা) আমাদের কাছে বেরিয়ে আসলেন। আমরা তাঁকে বললাম, আপনি রাসূলুল্লাহ্ (সা) এর কাছে গিয়ে বলুন যে, দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দু'জন মহিলা আপনাকে প্রশ্ন করছে যে, তাদের নিজের স্বামী ও কোলের ইয়াতীমদেরকে সাদ্কা প্রদান করলে তাদের জন্য যথেষ্ট হবে কি না? তবে সাবধান! আমরা কে, একথাটি বলবেন না। বিলাল রাসূলুল্লাহ্ (সা) এর কাছে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ্ (সা) তাকে প্রশ্ন করলেন, মহিলা দু'টি কে কে? বিলাল বললেন, এক আনসারী মহিলা ও যয়নাব। রাসূলুল্লাহ্ বললেন, কোন যয়নাব? বিলাল বললেন, আবদুল্লাহ ইব্‌ন মাসউদের স্ত্রী। রাসূলুল্লাহ্ (সা) বললেন, তাদের দ্বিগুণ সওয়াব লাভ হবে।
একটি আত্মীয়তার হক আদায়ের, অপরটি সাদ্কার।
(হাদীসটি বুখারী ও মুসলিম রিওয়ায়াত করেছেন, বর্ণিত পাঠ মুসলিমের।)
كتاب الصَّدقَات
التَّرْغِيب فِي الصَّدَقَة على الزَّوْج والأقارب وتقديمهم على غَيرهم
1327 - عَن زَيْنَب الثقفية امْرَأَة عبد الله بن مَسْعُود رَضِي الله عَنْهُمَا قَالَت قَالَ رَسُول
الله صلى الله عَلَيْهِ وَسلم تصدقن يَا معشر النِّسَاء وَلَو من حليكن قَالَت فَرَجَعت إِلَى عبد الله بن مَسْعُود فَقلت إِنَّك رجل خَفِيف ذَات الْيَد وَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد أمرنَا بِالصَّدَقَةِ فائته فَاسْأَلْهُ فَإِن كَانَ ذَلِك يجزىء عني وَإِلَّا صرفتها إِلَى غَيْركُمْ فَقَالَ عبد الله بل ائته أَنْت فَانْطَلَقت فَإِذا امْرَأَة من الْأَنْصَار بِبَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل حَاجَتهَا حَاجَتي وَكَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قد ألقيت عَلَيْهِ المهابة فَخرج علينا بِلَال رَضِي الله عَنهُ فَقُلْنَا لَهُ ائْتِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ أَن امْرَأتَيْنِ بِالْبَابِ يسألانك أتجزىء الصَّدَقَة عَنْهُمَا على أزواجهما وعَلى أَيْتَام فِي حجورهما وَلَا تخبره من نَحن
قَالَت فَدخل بِلَال على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من هما فَقَالَ امْرَأَة من الْأَنْصَار وَزَيْنَب فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الزيانب قَالَ امْرَأَة عبد الله بن مَسْعُود فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَهما أَجْرَانِ أجر الْقَرَابَة وَأجر الصَّدَقَة

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ