সহীহ বুখারী
হাদীস নং: ৩৩৫৩
আন্তর্জাতিক নং: ৩৬১১
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ ২০৭৫. ইসলাম আগমনের পর নবুওয়্যাতের নিদর্শনসমূহ
৩৩৫৩। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) .... সুয়াইদ ইবনে গাফালা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রাযিঃ) বলেছেন, আমি যখন তোমাদের নিকট রাসূলুল্লাহ (ﷺ)- এর কোন হাদীস বর্ণনা করি, তখন আমার এ অবস্থা হয় যে তাঁর উপর মিথ্যা আরোপ করার চেয়ে আকাশ থেকে পড়ে ধ্বংস হয়ে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয় এবং আমরা পরস্পরে যখন আলোচনা করি তখন কথা হল এই যে, যুদ্ধ ছল-চাতুরী মাত্র। আমি নবী কারীম (ﷺ)- কে বলতে শুনেছি যে, শেষ যামানায় একদল তরুণের আবির্ভাব ঘটবে যারা হবে স্থুলবুদ্ধির অধিকারী। তারা নীতিবাক্যগুলো আওড়াতে থাকবে। তারা ইসলাম থেকে (এমন দ্রুত গতিতে ও চিহ্নহীনভাবে) বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। তাদের ঈমান গলদেশ অতিক্রম করে (অন্তরে প্রবেশ) করবে না। সেখানেই এদের সঙ্গে তোমাদের সাক্ষাত হবে, এদেরকে তোমরা হত্যা করে ফেলবে। এদের হত্যাকারীদের জন্য এই হত্যার প্রতিদান রয়েছে কিয়ামতের দিন।
كتاب المناقب
باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِي الإِسْلاَمِ
3611 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ، وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ، فَإِنَّ الحَرْبَ خَدْعَةٌ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ، حُدَثَاءُ [ص:201] الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ القِيَامَةِ»
বর্ণনাকারী:
সহীহ মুসলিম
হাদীস নং: ৪৩৫৭
আন্তর্জাতিক নং: ১৭২৩-১
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ
৪৩৫৭। মুহাম্মাদ ইবনে বাশশার ও আবু বকর ইবনে নাফি’ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে গাফলা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং যায়দ ইবনে সুহান ও সালমান ইবনে রাবীআ যুদ্ধে বের হলাম। আমি একটি ছড়ি পেয়ে তা উঠিয়ে নিলাম। তখন আমার সঙ্গীদ্বয় আমাকে বললেন, তুমি তা রেখে দাও। আমি বললাম, না বরং আমি এটির ঘোষণা করব। যদি এটির মালিক আসে তো ভাল, অন্যথায় আমি এটি নিয়ে ব্যবহার করব। তিনি বলেন, আমি উভয়ের কথা প্রত্যাখ্যান করলাম। তারপর যখন আমরা যুদ্ধ থেকে ফিরে এলাম, তখন এক সময়, আমার হজ্জে যাওয়ার সুযোগ এল। তখন আমি মদীনায় গেলাম এবং উবাই ইবনে কা’ব (রাযিঃ) এর সঙ্গে সাক্ষাত করলাম। আমি ছড়ির ঘটনা এবং সঙ্গীদ্বয়ের কথা তাকে বললাম।
তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর যামানায় একটি থলে পেয়েছিলাম। তাতে একশ দীনার ছিল। আমি সেটি নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলাম। তিনি বললেনঃ তুমি তা এক বছর পর্যন্ত ঘোষণা দেবে। বর্ণনাকারী বললেন, আমি তার ঘোষণা দিলাম, কিন্তু তা চিনে নিতে পারে এমন কাউকে পেলাম না। পরে আমি তার কাছে এলাম, তখন তিনি বললেনঃ (আরো) এক বছর পর্যন্ত প্রচার কর। তারপরও আমি তার কোন দাবীদার গেলাম না। তারপর আবার আমি তার কাছে এলাম। তখন তিনি বললেনঃ (আরো) এক বছর তার ঘোষণা দাও। তারপরও আমি কাউকে সেটির দাবীদার পেলাম না।
তিনি বললেনঃ তুমি এটির সংখ্যা, থলে ও তার বন্ধন (স্মরণে) সংরক্ষণ করে রাখবে। যদি এর মালিক আসে, (তবে ভাল।) অন্যথা তুমি তা ভোগ করবে। তারপর তা আমি ভোগ করলাম। তিনি বলেন, পরে আমি তার (সালামা-র) সঙ্গে সাক্ষাত করলাম। তখন তিনি বললেন, আমার খেয়াল নেই যে, তিনি কি তিন বছরের কথা বলেছিলেন, না কি এক বছরের।

كتاب اللقطة
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ، بْنُ نَافِعٍ - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ، بْنَ غَفَلَةَ قَالَ خَرَجْتُ أَنَا وَزَيْدُ بْنُ صُوحَانَ، وَسَلْمَانُ بْنُ رَبِيعَةَ، غَازِينَ فَوَجَدْتُ سَوْطًا فَأَخَذْتُهُ فَقَالاَ لِي دَعْهُ . فَقُلْتُ لاَ وَلَكِنِّي أُعَرِّفُهُ فَإِنْ جَاءَ صَاحِبُهُ وَإِلاَّ اسْتَمْتَعْتُ بِهِ . قَالَ فَأَبَيْتُ عَلَيْهِمَا فَلَمَّا رَجَعْنَا مِنْ غَزَاتِنَا قُضِيَ لِي أَنِّي حَجَجْتُ فَأَتَيْتُ الْمَدِينَةَ فَلَقِيتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَأَخْبَرْتُهُ بِشَأْنِ السَّوْطِ وَبِقَوْلِهِمَا فَقَالَ إِنِّي وَجَدْتُ صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُ بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . قَالَ فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا ثُمَّ أَتَيْتُهُ . فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا ثُمَّ أَتَيْتُهُ . فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا . فَقَالَ " احْفَظْ عَدَدَهَا وَوِعَاءَهَا وَوِكَاءَهَا فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا " . فَاسْتَمْتَعْتُ بِهَا . فَلَقِيتُهُ بَعْدَ ذَلِكَ بِمَكَّةَ فَقَالَ لاَ أَدْرِي بِثَلاَثَةِ أَحْوَالٍ أَوْ حَوْلٍ وَاحِدٍ .
বর্ণনাকারী:
সহীহ মুসলিম
হাদীস নং: ৪৩৫৮
আন্তর্জাতিক নং: ১৭২৩-২
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ
৪৩৫৮। আব্দুর রহমান ইবনে বিশর আব্দী (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে গাফলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি যায়দ ইবনে সোহান এবং সালমান ইবনে রাবীআ এর সাথে বের হলাম। এবং আমি একটি ছড়ি পেলাম। তারপর তিনি উল্লিখিত হাদীসের অনুরূপ ...... ″(তা আমি ভোগ করলাম)″ পর্যন্ত বর্ণনা করেন। শু’বা (রাযিঃ) বলেন, পরে আমি তাঁকে দশ বছর পর বলতে শুনেছি যে, তিনি উহা এক বছর পর্যন্ত ঘোষণা করেছিলেন।
كتاب اللقطة
وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي سَلَمَةُ، بْنُ كُهَيْلٍ أَوْ أَخْبَرَ الْقَوْمَ، وَأَنَا فِيهِمْ، قَالَ سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَوَجَدْتُ سَوْطًا . وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ فَاسْتَمْتَعْتُ بِهَا . قَالَ شُعْبَةُ فَسَمِعْتُهُ بَعْدَ عَشْرِ سِنِينَ يَقُولُ عَرَّفَهَا عَامًا وَاحِدًا .
বর্ণনাকারী:
সহীহ মুসলিম
হাদীস নং: ৫২৪৩
আন্তর্জাতিক নং: ২০৬৯-৯
- পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ২. নারী ও পুরুষের জন্য সোনা-রূপার পাত্র, আর পুরুষের জন্য সোনার আংটি ও রেশমজাত কাপড় ব্যবহার করা হারাম এবং স্ত্রীলোকের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ। সোনা-রূপা ও রেশমের অনধিক চার আঙ্গুল পরিমাণ নকলী (পাড় ও আচল) অনুরূপ কিছু পুরুষের জন্য মুবাহ
৫২৪৩। উবাইদুল্লাহ ইবনে উমর আল কাওয়ারীরী, আবু গাসসান আল মিসমাঈ, যুহাইর ইবনে হারব, ইসহাক ইবনে ইবরাহীম, মুহাম্মাদ ইবনে মুসান্না ও ইবনে বাশশার (রাহঃ) ......... সুওয়ায়দ ইবনে গাফালা (রাহঃ) থেকে বর্ণিত যে, (একদা) উমর ইবনে খাত্তাব (রাযিঃ) জাবিয়া নামক স্থানে খুতবা দানকালে বললেন, আল্লাহর নবী (ﷺ) রেশমী বস্ত্র পরিধান করতে নিষেধ করেছেন। তবে যদি দুআঙ্গুল বা তিন আঙ্গুল বা চার আঙ্গুল পরিমাণ (পাড় বা আচল) হয় (তাহালে জায়েয হবে)।
كتاب اللباس والزينة
باب تَحْرِيمِ اسْتِعْمَالِ إِنَاءِ الذَّهَبِ وَالْفِضَّةِ عَلَى الرِّجَالِ وَالنِّسَاءِ وَخَاتَمِ الذَّهَبِ وَالْحَرِيرِ عَلَى الرَّجُلِ وَإِبَاحَتِهِ لِلنِّسَاءِ وَإِبَاحَةِ الْعَلَمِ وَنَحْوِهِ لِلرَّجُلِ مَا لَمْ يَزِدْ عَلَى أَرْبَعِ أَصَابِعَ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، وَأَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا - مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابَ خَطَبَ بِالْجَابِيَةِ فَقَالَ نَهَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلاَّ مَوْضِعَ إِصْبَعَيْنِ أَوْ ثَلاَثٍ أَوْ أَرْبَعٍ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৫৭৯
আন্তর্জাতিক নং: ১৫৭৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. চরণভূমিতে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত।
১৫৭৯. মুসাদ্দাদ (রাহঃ) ..... সুওয়ায়েদ ইবনে গাফালাহ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি স্বয়ং সফর করেছি অথবা তিনি বলেন, যে ব্যক্তি নবী (ﷺ)-এর যাকাত আদায়কারীর সাথে সফর করেছেন তিনি আমার নিকট বর্ণনা করেছেন যে, তার নিকট নবী করীম (ﷺ)-এর একখানি পত্র আছে যাতে লিখিত ছিলঃ দুগ্ধপোষ্য বাচ্চার যাকাত গ্রহণ করতে হবে না এবং বিচ্ছিন্নভাবে বিচরণকারী পশুকে একত্রিত করবে না এবং একত্রে বিচরণকারী পশুকেও বিচ্ছিন্ন করবে না।
রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যাকাত উসুলকারী কর্মকর্তা মেশ পালের পানি পান করাবার স্থানে উপস্থিত থাকতেন এবং বলতেনঃ তোমরা তোমাদের মালের যাকাত প্রদান কর। অতঃপর তাদের এক ব্যক্তি একটি 'কাওমা' যাকাতস্বরূপ দিতে চাইল। রাবী বলেন, আমি তাকে (মায়সারাকে) জিজ্ঞাসা করি, কওমা কাকে বলে? তিনি বলেন, তা হল উঁচু কুজ বিশিষ্ট উষ্ট্রি। যাকাত আদায়কারী তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে। উটের মালিক বলল, আমি পছন্দ করি যে, আপনি আমার উত্তম মাল যাকাত হিসাবে গ্রহণ করবেন। এতদসত্ত্বেও যাকাত উসুলকারী তা গ্রহণে তা গ্রহণে অসম্মতি জ্ঞাপন করে কেননা নবী করীম (ﷺ) উত্তম মাল যাকাত হিসেবে গ্রহণ করতে নিষেধ করেন।
অতঃপর সে ব্যক্তি অপর একটি উট (সামান্য নিম্নমানের) টেনে আনলে যাকাত উসুলকারী তাও গ্রহণ করতে অস্বীকার করেন। অতঃপর সে ব্যক্তি অপর একটি উট (আরও নিম্ন মানের) টেনে তার সম্মুখে পেশ করলে সে তা কবুল করে এবং বলে, আমি এটা গ্রহণ করলাম। অতঃপর তিনি আরো বলেন, আমি এজন্য ভয় করেছিলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) আমার উপর এজন্য রাগান্বিত হতে পারেন যে, তুমি এক ব্যক্তির উত্তম উট যাকাত হিসাবে কেন গ্রহণ করলে?

كتاب الزكاة
باب فِي زَكَاةِ السَّائِمَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ مَيْسَرَةَ أَبِي صَالِحٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ سِرْتُ أَوْ قَالَ أَخْبَرَنِي مَنْ، سَارَ مَعَ مُصَدِّقِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِذَا فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " أَنْ لاَ تَأْخُذْ مِنْ رَاضِعِ لَبَنٍ وَلاَ تَجْمَعْ بَيْنَ مُفْتَرِقٍ وَلاَ تُفَرِّقْ بَيْنَ مُجْتَمِعٍ " . وَكَانَ إِنَّمَا يَأْتِي الْمِيَاهَ حِينَ تَرِدُ الْغَنَمُ فَيَقُولُ أَدُّوا صَدَقَاتِ أَمْوَالِكُمْ . قَالَ فَعَمَدَ رَجُلٌ مِنْهُمْ إِلَى نَاقَةٍ كَوْمَاءَ - قَالَ - قُلْتُ يَا أَبَا صَالِحٍ مَا الْكَوْمَاءُ قَالَ عَظِيمَةُ السَّنَامِ - قَالَ - فَأَبَى أَنْ يَقْبَلَهَا قَالَ إِنِّي أُحِبُّ أَنْ تَأْخُذَ خَيْرَ إِبِلِي . قَالَ فَأَبَى أَنْ يَقْبَلَهَا قَالَ فَخَطَمَ لَهُ أُخْرَى دُونَهَا فَأَبَى أَنْ يَقْبَلَهَا ثُمَّ خَطَمَ لَهُ أُخْرَى دُونَهَا فَقَبِلَهَا وَقَالَ إِنِّي آخِذُهَا وَأَخَافُ أَنْ يَجِدَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِي عَمَدْتَ إِلَى رَجُلٍ فَتَخَيَّرْتَ عَلَيْهِ إِبِلَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ هُشَيْمٌ عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " لاَ يُفَرِّقْ " .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৫৮০
আন্তর্জাতিক নং: ১৫৮০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪. চরণভূমিতে স্বাধীনভাবে বিচরণশীল পশুর যাকাত।
১৫৮০. মুহাম্মাদ ইবনে সাব্বাহ (রাহঃ) ..... সুওয়ায়েদ ইবনে গাফালা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম (ﷺ)-এর যাকাত উসুলকারী জনৈক ব্যক্তি আমাদের নিকট এলে আমি তাঁর সাথে মোসাফাহা করি। অতঃপর আমি তাঁর নিকট যাকাত সম্পর্কীয় যে নির্দেশনামা ছিল তাতে এই বিষয়টি পাঠ করিঃ যাকাত আদায়ের ভয়ে তোমরা বিচ্ছিন্নভাবে বিচরণকারী পশুকে একত্রিত করবে না এবং একত্রে বিচরণকারীদের বিচ্ছিন্ন করবে না এবং তাতে দুগ্ধপোষ্য বাচ্চার যাকাত সম্পর্কে কিছুই উল্লেখ ছিল না।
كتاب الزكاة
باب فِي زَكَاةِ السَّائِمَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ أَتَانَا مُصَدِّقُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ " لاَ يُجْمَعُ بَيْنَ مُفْتَرِقٍ وَلاَ يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ " . وَلَمْ يَذْكُرْ " رَاضِعَ لَبَنٍ " «قال أبو داود: بين لا تجمع ولا يجمع حكم»
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৭০১
আন্তর্জাতিক নং: ১৭০১
হারানো / কুড়িয়ে পাওয়া বস্তুর অধ্যায়
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১৭০১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ......... সুওয়াযেদ ইবনে গাফালা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইয়াযীদ ইবনে সূহান ও সুলাইমান ইবনে রাবীআর সাথে একত্রে যুদ্ধ করেছি। আমি পথিমধ্যে একটি চাবুক পেলাম। আমার সাথীদ্বয় আমাকে বলেনঃ তা ফেলে দাও (কেননা তা অন্যের মাল)। আমি বললাম, না, যদি আমি এর মালিককে পাই (তবে তাকে এটা ফেরত দেব) অন্যথায় আমি নিজে তা ব্যবহার করব। রাবী বলেনঃ অতঃপর আমি হজ্জ সমাপন করে মদীনায় উপনীত হই এবং (এ সম্পর্কে) উবাই ইবনে কা’ব (রাযিঃ) কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ আমি একটি থলে পেয়েছিলাম, যার মধ্যে একশত ‘দীনার’ ছিল। আমি (তা নিয়ে) নবী করীম (ﷺ)-এর খিদমতে হাজির হলে তিনি বলেনঃ তুমি এক বছর যাবত এ (প্রাপ্ত মাল) সম্পর্কে ঘোষণা দিতে থাক।
আমি পূর্ণ এক বছর যোষণা দেওয়ার পর তার নিকট উপস্থিত হই। তিনি আরো এক বছরের জন্য ঘোষণা দিতে বলেন। আরো এক বছর ঘোষণা দেওয়ার পর পুনরায় তার খিদমতে হাযির হলে তিনি আরো এক (তৃতীয়) বছরের জন্য ঘোষণা দিতে নির্দেশ দেন। আমি আরো এক বছর ঘোষণা দিতে থাকি। অতঃপর তার নিকট উপস্থিত হয়ে বলি, আমি এর মালিকের কোন সন্ধান পাইনি। তিনি বলেনঃ এর সংখ্যা নিরূপণ কর এবং এর থলি ও মুখ বাধার রশি হেফাযত কর। এমতাবস্থায় যদি এর মালিক আসে (আসে তাকে তা দিয়ে দিবে)। আর যদি সে না আসে, তবে তুমি তা কাজে লাগাবে। রাবী (শোবা) বলেনঃ “এর ঘোষণা দিতে থাক” কথাটি তিনি (সালামা) তিন বার না একবার বলেছেন তা আমার মনে নেই।

كتاب اللُّقَطة / كتاب اللقطة
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ غَزَوْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَوَجَدْتُ سَوْطًا فَقَالاَ لِي اطْرَحْهُ . فَقُلْتُ لاَ وَلَكِنْ إِنْ وَجَدْتُ صَاحِبَهُ وَإِلاَّ اسْتَمْتَعْتُ بِهِ فَحَجَجْتُ فَمَرَرْتُ عَلَى الْمَدِينَةِ فَسَأَلْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَقَالَ وَجَدْتُ صُرَّةً فِيهَا مِائَةُ دِينَارٍ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ " عَرِّفْهَا حَوْلاً " . فَعَرَّفْتُهَا حَوْلاً ثُمَّ أَتَيْتُهُ فَقُلْتُ لَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا . فَقَالَ " احْفَظْ عَدَدَهَا وَوِكَاءَهَا وَوِعَاءَهَا فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ فَاسْتَمْتِعْ بِهَا " . وَقَالَ وَلاَ أَدْرِي أَثَلاَثًا قَالَ " عَرِّفْهَا " . أَوْ مَرَّةً وَاحِدَةً .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪৬৯২
আন্তর্জাতিক নং: ৪৭৬৭
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯. খারেজীদের সাথে যুদ্ধ সম্পর্কে।
৪৬৯২. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) ......... সুওয়াদ ইবনে গাফলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন তোমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন হাদীস বর্ণনা করি, তখন তাঁর হাদীস সম্পর্কে মিথ্যা বলার চাইতে আসমান থেকে পতিত হওয়াকে আমি শ্রেয় মনে করি। আর আমি যখন তোমাদের কাছে আমার নিজের পক্ষ থেকে কিছু বর্ণনা করি, তখন বুঝবে যে যুদ্ধের অপর নাম তো কৌশল অবলম্বন করা।
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ বলতে শুনেছিঃ শেষ যামানায় এমন কিছু লোক জন্ম নেবে, যাদের বয়স কম হবে এবং বুদ্ধি ও কম হবে। তারা সমস্ত মাখলূকের মধ্যে উত্তম কথাবার্তা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এরূপ বেরিয়ে যাবে, যেরূপ ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তাদের ঈমান তাদের গলার নীচে যাবে না। কাজেই তোমরা এ ধরনের লোকদের যেখানেই পাবে, সেখানেই হত্যা করবে। কেননা, যারা তাদের হত্যা করবে, তারা কিয়ামত পর্যন্ত এর সাওয়াব পেতে থাকবে।

كتاب السنة
باب فِي قَتْلِ الْخَوَارِجِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ قَالَ عَلِيٌّ : إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا فَلأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَإِنَّمَا الْحَرْبُ خُدْعَةٌ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ الْبَرِيَّةِ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৪৫৭
আন্তর্জাতিক নং: ২৪৫৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ বিচ্ছিন্ন জন্তুসমূহ একত্রিত এবং একত্ৰিত জন্তুসমূহ বিচ্ছিন্ন করা প্রসঙ্গে
২৪৫৯. হান্নাদ ইবনে সারিয়্যী (রাহঃ) ......... সুওয়াইদ ইবনে গাফালাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে (ﷺ) এর যাকাত উসূলকারী আসলে আমি তার কাছে গিয়ে বসলাম। আমি তাঁকে বলতে শুনলামঃ ″আমার অঙ্গীকারের মধ্যে আছে (আমি অঙ্গীকারাবদ্ধ) আমি যেন দুগ্ধবতী জন্তু না নেই এবং বিচ্ছিন্ন জন্তুসমূহ একত্রিত না করি, একত্ৰিত জন্তুসমূহকে বিচ্ছিন্ন না করি। (রাবী বলেন) ইতিমধ্যে তাঁর কাছে এক ব্যক্তি উচু কুঞ্জ বিশিষ্ট একটি উটি নিয়ে এসে বলল যে, এটা আপনি গ্ৰহণ করুন, কিন্তু তিনি গ্ৰহণ করতে অস্বীকৃতি জানালেন।
كتاب الزكاة
بَاب الْجَمْعِ بَيْنَ الْمُتَفَرِّقِ وَالتَّفْرِيقِ بَيْنَ الْمُجْتَمِعِ
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ عَنْ هُشَيْمٍ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ مَيْسَرَةَ أَبِي صَالِحٍ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ أَتَانَا مُصَدِّقُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ فَجَلَسْتُ إِلَيْهِ فَسَمِعْتُهُ يَقُولُ إِنَّ فِي عَهْدِي أَنْ لَا نَأْخُذَ رَاضِعَ لَبَنٍ وَلَا نَجْمَعَ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا نُفَرِّقَ بَيْنَ مُجْتَمِعٍ فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ كَوْمَاءَ فَقَالَ خُذْهَا فَأَبَى
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৮০১
আন্তর্জাতিক নং: ১৮০১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ যাকাতে যে উট গ্রহণ করা হবে
১৮০১। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... সুয়াইদ ইবন গাফালা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ থেকে একজন যাকাত আদায়কারী আমাদের নিকট আসল। আমি তার হাত ধরে রাসূলুল্লাহ (ﷺ) -এর এই নির্দেশ পাঠ করে শোনালামঃ
“যাকাতের ভয়ে বিচ্ছিন্ন মালকে একত্রিত করা, এবং একত্রিত মালকে বিচ্ছিন্ন করা যাবে না।” ইতিমধ্যে এক ব্যক্তি তাঁর নিকট একটি বিরাট ও মোটাতাজা উট নিয়ে আসলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। এরপর লোকটি একটু ছোট ও অল্প মূল্যের অপর একটি উট নিয়ে আসলো, তখন তিনি তা গ্রহণ করলেন এবং বললেনঃ কোন্ মাটি আমাকে বহন করবে, আর কোন্ আকাশ আমাকে ছায়া দিবে; যখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কোন মুসলিম ব্যক্তির উৎকৃষ্ট উট নিয়ে উপস্থিত হই ।

أبواب الزكاة
بَاب مَا يَأْخُذُ الْمُصَدِّقُ مِنْ الْإِبِلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ عُثْمَانَ الثَّقَفِيِّ عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ قَالَ جَاءَنَا مُصَدِّقُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخَذْتُ بِيَدِهِ وَقَرَأْتُ فِي عَهْدِهِ لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ فَأَتَاهُ رَجُلٌ بِنَاقَةٍ عَظِيمَةٍ مُلَمْلَمَةٍ فَأَبَى أَنْ يَأْخُذَهَا فَأَتَاهُ بِأُخْرَى دُونَهَا فَأَخَذَهَا وَقَالَ أَيُّ أَرْضٍ تُقِلُّنِي وَأَيُّ سَمَاءٍ تُظِلُّنِي إِذَا أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم وَقَدْ أَخَذْتُ خِيَارَ إِبِلِ رَجُلٍ مُسْلِمٍ
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৫০৬
আন্তর্জাতিক নং: ২৫০৬
কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান ও গোলাম আযাদ সম্পর্কিত
পরিচ্ছেদঃ হারানো বস্তু প্রসঙ্গে
২৫০৬। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... সুওয়ায়দ ইবন গাফালা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যায়দ ইবন সূহান ও সালমান ইবন রাবী'আর সাথে বের হলাম। আমরা যখন উযায়ের নামক স্থানে পৌঁছলাম, তখন আমি একটি চাবুক কুড়িয়ে পেলাম। তারা উভয়েই আমাকে বললেনঃ ওটা ফেলে দাও। আমি তা অস্বীকার করলাম। অতঃপর আমরা যখন মদীনায় এলাম, তখন আমি উবাই ইবন কা'ব (রাযিঃ) এর কাছে এসে তাঁর কাছে এ ঘটনা উল্লেখ করলাম। তখন তিনি বললেনঃ তুমি ঠিক করেছ। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সময়ে একশ দীনার কুড়িয়ে পেয়েছিলাম। অতঃপর আমি তাঁকে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ এক বছর পর্যন্ত এর বিজ্ঞপ্তি দিতে থাক। আমি বিজ্ঞপ্তি দিলাম, কিন্তু এমন কাউকে পেলাম না যে তা সনাক্ত করতে পারে। আমি তাঁকে (আবারো) জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ বিজ্ঞপ্তি দিতে থাক। আমি বিজ্ঞপ্তি দিলাম, কিন্তু এমন কাউকে পেলাম না যে তা সনাক্ত করতে পারে, অতঃপর তিনি বললেনঃ তুমি তার থলে ও মুখ বাঁধার রশি এবং সংখ্যা চিনে রাখ। এরপর আরো এক বছর পর্যন্ত বিজ্ঞপ্তি দাও। যদি তার সনাক্তকারী আসে তো ভালো, নতুবা এটা তোমার সম্পদের ন্যায়ই।
أبواب اللقطة وأبواب العتق
بَاب اللُّقَطَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ خَرَجْتُ مَعَ زَيْدِ بْنِ صُوحَانَ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ حَتَّى إِذَا كُنَّا بِالْعُذَيْبِ الْتَقَطْتُ سَوْطًا فَقَالاَ لِي أَلْقِهِ . فَأَبَيْتُ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ أَصَبْتَ الْتَقَطْتُ مِائَةَ دِينَارٍ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلْتُهُ فَقَالَ " عَرِّفْهَا سَنَةً " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا فَسَأَلْتُهُ فَقَالَ " عَرِّفْهَا " . فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدْ أَحَدًا يَعْرِفُهَا . فَقَالَ " اعْرِفْ وِعَاءَهَا وَوِكَاءَهَا وَعَدَدَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ مَنْ يَعْرِفُهَا وَإِلاَّ فَهِيَ كَسَبِيلِ مَالِكَ " .
বর্ণনাকারী:
ত্বহাবী শরীফ
হাদীস নং: ৮২৭
আন্তর্জাতিক নং: ৮২৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ইকামতের পদ্ধতি
৮২৭-৮২৮। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাযিঃ)..... সুওয়াইদ ইব্ন গাফালা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি বিলাল (রাযিঃ)-কে শুনেছি, তিনি আযান (এর বাক্যগুলো) দুই দুইবার করে এবং ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে বলেছেন।
ইনি হচ্ছেন বিলাল (রাযিঃ)।ইকামতের বিষয়ে তাঁর থেকে ওই বিষয়ে বর্ণিত আছে, যা আনাস (রাযিঃ)-এর রিওয়ায়াতের পরিপন্থী।আর আবু মাহযূরা (রাযিঃ)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে শিখিয়েছেন।

كتاب الصلاة
827 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا شَرِيكٌ، ح
828 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ , قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: «سَمِعْتُ بِلَالًا، يُؤَذِّنُ مَثْنَى , وَيُقِيمُ مَثْنَى» فَهَذَا بِلَالٌ قَدْ رُوِيَ عَنْهُ فِي الْإِقَامَةِ مَا يُخَالِفُ مَا ذَكَرَ أَنَسٌ , وَفِي حَدِيثِ «أَبِي مَحْذُورَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» عَلَّمَهُ الْإِقَامَةَ مَثْنَى مَثْنَى "

মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ
হাদীস নং: ১৩৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
পরিচ্ছেদঃ কাপড়ে সামান্য রেশম যেমন নকশা, তালি ইত্যাদি দেওয়া বৈধ।
১৩৯। সুওয়াইদ ইবন গাফালা (র) থেকে বর্ণিত যে, উমর (রা) জাবিয়া নামক স্থানে খুতবা দানকালে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন। তবে যদি দু' আঙ্গুল বা তিন আঙ্গুল বা চার আঙ্গুল পরিমাণ হয় তবে সেটা ব্যতিক্রম। এই বলে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন।
(মুসলিম আবু দাউদ, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
(মুসলিম আবু দাউদ, ইমামচতুষ্ঠয় ও অন্যান্য)
كتاب اللباس والزنية
باب إباحة اليسير من الحرير كالعلم والرقعة ونحوها
139- عن سويد بن غفلة أن عمر خطب الناس بالجابية فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الحرير ألا موضع إصبعين أو ثلاثة أو أربعة وأشار بكفه
বর্ণনাকারী: