হযরত-তারিক-ইবনে-আশয়াম-(রাঃ)

বর্ণিত হাদীস - ১ টি

সকল রাবী একত্রে দেখুন

রিয়াযুস সালিহীন

হাদীস নং: ৩৯১
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ মানুষের উপর তাদের বাহ্যিক অবস্থা অনুযায়ী শরীআতের বিধান জারী করা এবং তাদের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহর উপর ছেড়ে দেওয়া।
যা দ্বারা জান-মালের নিরাপত্তা লাভ হয়
হাদীছ নং : ৩৯১

হযরত আবূ আব্দুল্লাহ তারিক ইবন আশয়াম রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনও মাবূদ নেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া যা-কিছুর উপাসনা করা হয় তা প্রত্যাখ্যান করে, তার জান-মাল (এর উপর অন্যের হস্তক্ষেপ) হারাম হয়ে যায়। আর তার হিসাব আল্লাহর উপর ন্যস্ত -মুসলিম।
সহীহ মুসলিম, হাদীছ নং ২৩; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১৫৮৭৫; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৩০৯৮; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ১৭১; তবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ৮১৯০
مقدمة الامام النووي
49 - باب إجراء أحكام الناس عَلَى الظاهر وسرائرهم إِلَى الله تَعَالَى
391 - وعن أَبي عبدِ الله طارِق بن أشَيْم - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُول الله - صلى الله عليه وسلم - يقول: «مَنْ قالَ لاَ إلهَ إلاَّ الله، وَكَفَرَ بمَا يُعْبَدُ مِنْ دُونِ اللهِ، حَرُمَ مَالُهُ وَدَمُهُ، وَحِسَابُهُ عَلَى الله تَعَالَى». رواه مسلم. (1)