আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৫৩২
আন্তর্জাতিক নং: ৭১৬
- মুসাফিরের নামায - কসর নামায
১২. সফর থেকে ফিরে এসে মসজিদে দু’রাকআত নামায আদায় করা মুস্তাহাব
১৫৩২। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... কা’ব ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর থেকে ফিরে পূর্বাহ্নে মদীনায় প্রবেশ করতেন। প্রথমে মসজিদে যেতেন এবং দু' রাকআত নামায আদায় করে বসতেন।
كتاب صلاة المسافرين وقصرها
باب اسْتِحْبَابِ الرَّكْعَتَيْنِ فِي الْمَسْجِدِ لِمَنْ قَدِمَ مِنْ سَفَرٍ أَوَّلَ قُدُومِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ، ح وَحَدَّثَنِي مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ جَمِيعًا أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، وَعَنْ عَمِّهِ، عُبَيْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يَقْدَمُ مِنْ سَفَرٍ إِلاَّ نَهَارًا فِي الضُّحَى فَإِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فَصَلَّى فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيهِ .

হাদীসের ব্যাখ্যা:

অপরাপর হাদীস সূত্রে সবিস্তার জানা যায় যে, নবী কারীম ﷺ যখন সফর থেকে বাড়ী ফিরতেন তখন মদীনার অদূরে কোথাও শেষ অবস্থান নিতেন। ফলে মদীনায় এ মর্মে সংবাদ ছড়িয়ে পড়ত যে, তিনি অমুক স্থানে যাত্রা বিরতি করছেন এবং আগামীকাল ভোরে মদীনায় তাশরীফ আনবেন। তারপর তিনি ভোরবেলা রওয়ানা করে চাশতের সময় মদীনায় উপস্থিত হতেন এবং প্রথমে মসজিদে অবস্থান নিতেন। তিনি যেন তাঁর ঘরে প্রবেশের পূর্বে আল্লাহর দরবারে তাঁর ইবাদতের নযরানা পেশ করতেন। তারপর কিছুক্ষণ মসজিদে অবস্থান করতেন এবং সাক্ষাৎ প্রার্থীরা তাঁর সঙ্গে মুলাকাত করে ধন্য হতেন। এই ছিল মসজিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর সর্বোত্তম আদর্শিক নমুনা। আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে এর মর্ম বুঝার এবং তা অনুসরণ করার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১৫৩২ | মুসলিম বাংলা