আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৬- মুসাফিরের নামায - কসর নামায
হাদীস নং: ১৫১৬
আন্তর্জাতিক নং: ৭০৯-২
- মুসাফিরের নামায - কসর নামায
৮. ইমামের ডানপার্শ্বে থাকা মুস্তাহাব
১৫১৬। আবু কুরায়ব ও যুহাইর ইবনে হারব (রাহঃ) ......... মিস’আর (রাহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন। তবে তিনি তার বর্ণনায় يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ (যেন তিনি আমাদের দিকে মুখ ফিরান) উল্লেখ করেননি।
كتاب صلاة المسافرين وقصرها
باب اسْتِحْبَابِ يَمِينِ الإِمَامِ
وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ يُقْبِلُ عَلَيْنَا بِوَجْهِهِ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত বারা বর্ণিত এ হাদীসের দ্বারা প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ ﷺ সালাত শেষে ডানদিকে ফিরে বসতেন। আর হযরত সামুরা ইব্ন জুনদুব বর্ণিত এক হাদীসে আছে, যা ইমাম বুখারী (র)ও রিওয়ায়াত করেছেন- তাতে আছে, সালাম ফিরানোর পর তিনি মুক্তাদীদের দিকে মুখ করে বসতেন। এ দুটি বক্তব্যের মধ্যে কোন বিরোধ নেই। মনে হয়, তিনি এমনভাবে মুক্তাদীদের দিকে মুখ করে বসতেন যে, কিছুটা ডানদিকে তাঁর মুখ ঘুরানো থাকতো। এজন্যে এ দুটি বর্ণনাই যথার্থ। আল্লাহই সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)