আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭৮৪
আন্তর্জাতিক নং: ৮২২
- আযান-ইকামতের অধ্যায়
৫৩২. সিজদায় কনুই বিছিয়ে না দেওয়া।
আবু হুমাইদ (রা.) বর্ণনা করেন, নবী (ﷺ) সিজদা করেছেন এবং তাঁর দু’হাত রেখেছেন, কিন্তু বিছিয়েও দেননি আবার তা গুটিয়েও রাখেননি।
আবু হুমাইদ (রা.) বর্ণনা করেন, নবী (ﷺ) সিজদা করেছেন এবং তাঁর দু’হাত রেখেছেন, কিন্তু বিছিয়েও দেননি আবার তা গুটিয়েও রাখেননি।
৭৮৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দু’হাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়।
كتاب الأذان
بَابُ لاَ يَفْتَرِشُ ذِرَاعَيْهِ فِي السُّجُودِ وَقَالَ أَبُو حُمَيْدٍ: «سَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَوَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلاَ قَابِضِهِمَا»
822 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الكَلْبِ»
হাদীসের ব্যাখ্যা:
সঠিকভাবে সিজদা করার অর্থ হচ্ছে, ধীরস্থিরভাবে প্রশান্ত মনে সিজদা করা এবং মাথা যমীনে রেখে তাৎক্ষণিকভাবে যেন তা উঠিয়ে নেয়া না হয়। কিছু সংখ্যক ব্যাখ্যাকার সঠিকভাবে সিজদা করার মর্ম এই বুঝেছেন যে, প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গ এমনভাবে রাখা চাই যেভাবে তা রাখা উচিত। এই হাদীসের দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে সিজদার সময় কনুই দু'টি খাড়া করে রাখা। এ পর্যায়ে তিনি এ জন্য কুকুরের উপমা দিয়েছেন যাতে এরূপ বৈঠকের কদর্য রূপ শ্রোতাগণ সহজে বুঝে নিতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)