আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩৮
আন্তর্জাতিক নং: ৩৮৭-১
- নামাযের অধ্যায়
৮. আযানের ফযীলত এবং তা শুনে শয়তানের পলায়ন
৭৩৮। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর (রাহঃ) ......... তালহা ইবনে ইয়াহয়ার চাচা থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি (একবার) মুআবিয়া (রাযিঃ) ইবনে আবু সুফিয়ানের কাছে ছিলাম। মু’আযযিন এসে তাকে নামায এর জন্য ডাকল। মুআবিয়া (রাহঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মুয়াযযিনদের ঘাড় সকলের চেয়ে লম্বা হবে।*
* বেশী মর্যাদা হবে।
* বেশী মর্যাদা হবে।
كتاب الصلاة
باب فَضْلِ الأَذَانِ وَهَرَبِ الشَّيْطَانِ عِنْدَ سَمَاعِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَمِّهِ، قَالَ كُنْتُ عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يَدْعُوهُ إِلَى الصَّلاَةِ فَقَالَ مُعَاوِيَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ "
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে উল্লিখিত اطول الناس اعناقا এর শাব্দিক অনুবাদ হলো- "দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে।" কিন্তু ভাষ্যকারগণ এর একাধিক ব্যাখ্যা প্রদান করেছেন। এই অধমের নিকট এর দ্বারা মু'আযযিনদের মাথা উঁচু করা ও মর্যাদা বৃদ্ধি বুঝানো হয়েছে। কিয়ামতের দিন অপরাপর লোকদের তুলনায় তার বৈশিষ্ট্য তুলে ধরা হবে। যেমন হাদীসে আছে, কিয়ামতের দিন তারা মিশকের স্তূপের উপর অবস্থান করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)