আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
হাদীস নং: ৬৬৪৮
আন্তর্জাতিক নং: ৭১৩৩
- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
৩০০৩. দাজ্জাল মদীনায় প্রবেশ করতে পারবে না।
৬৬৪৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মদীনার প্রবেশপথ সমূহে ফিরিশতা নিয়োজিত রয়েছে। অতএব সেখানে মহামারী-প্লেগ ও দাজ্জাল প্রবেশ করবে না।
كتاب الفتن
باب لاَ يَدْخُلُ الدَّجَّالُ الْمَدِينَةَ
7133 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ المُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ، لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ، وَلاَ الدَّجَّالُ»
হাদীসের ব্যাখ্যা:
বুখারী ও মুসলিমেরই অপর কোন কোন বর্ণনায় মদীনার সাথে মক্কারও এ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে যে, দাজ্জাল সেখানেও প্রবেশ করতে পারবে না। এটা সম্ভবত ঐ দু‘আসমূহের বরকত, যা আল্লাহর খলীল হযরত ইব্রাহীম (আঃ) ও আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ (ﷺ) এ দু'টি পবিত্র ও বরকতময় শহরের জন্য করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)