মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৫০
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৪৬. আব্দুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। একদা জুমু'আর দিন উমর ইবনুল খাত্তাব (রা) জনগণের উদ্দেশে খুতবা দিচ্ছিলেন। এমতাবস্থায় রাসূল (ﷺ)-এর সাহাবীদের মধ্যকার এক ব্যক্তি প্রবেশ করলে উমর (রা) তাঁকে বললেন, এটা কোন সময়? (এত দেরী করলেন কেন?) তিনি বললেন, হে আমিরুল মু'মিনীন, আমি বাজার থেকে ফেরা মাত্রই জুমু'আর আযানের শব্দ শুনলাম। তাই আমি ওযুর অতিরিক্ত কিছুই করিনি। উমর (রা) বললেন, আবার শুধু ওযুও। অথচ তুমি জানো যে, রাসূল (ﷺ) গোসল করার নির্দেশ দিয়েছেন।
(বুখারী, মুসলিম।)
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1550) عن ابن عمر رضي الله عنهما قال دخل رجل (2) ومن أصحاب رسول الله صلى الله عليه وسلم المسجد يوم الجمعة وعمر بن الخطَّاب رضى الله عنه يخطب النَّاس، فقال عمر أيَّة (3) ساعة هذه، فقال يا أمير المؤمنين انقلبت (4) من السُّوق فسمعت النِّداء (5) فما زدت على أن توضَّأت، فقال عمر والوضوء أيضًا (6) وقد علمت أنّ رسول الله صلَّى الله تعالى عليه وعلى آله وصحبه وسلَّم كان يأمر بالغسل؟