মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৬
নামাযের অধ্যায়
(৩) অধ্যায়: মসজিদে দুইবার জামা'আত করা এবং "তোমরা একদিনে এক সালাত দুই বার আদায় করবে না" হাদীস প্রসঙ্গে
(১৫০২) মায়মুনা (রা)-এর ক্রীতদাস সুলাইমান থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাত নামক স্থানে আমি ইবন্ উমরের কাছে গেলাম। এমতাবস্থায় গোত্রের লোকজন মসজিদে সালাত আদায় করছিল। আমি বললাম, মানুষদের সাথে অথবা গোত্রের সাথে সালাত আদায়ে কিসে আপনাকে বিরত রাখছে? তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি- তিনি বলেছেন, তোমরা একই দিনে একই সালাত দুইবার আদায় করবে না।
(হাদীসটি আবু দাউদ, নাসায়ী, বায়হাকীতে বর্ণিত হয়েছে। নববী বলেন, এর সনদ সহীহ্ হাদীদের সনদের ন্যায়।)।
كتاب الصلاة
(3) باب الجمع فى مسجد مرتين وحديث لا تصلوا صلاة فى يوم مرتين
(1506) عن سليمان مولى ميمونة رضى الله عنها قال أتيت على ابن عمر وهو بالبلاط والقوم يصلُّون فى المسجد قلت ما يمنعك أن تصلَّى مع النَّاس أو القوم؟ قال إنِّى سمعت رسول الله صلى الله عليه وسلم قال لا تصلُّوا صلاةً فى يومٍ مرَّتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান