মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৩৯
নামাযের অধ্যায়
ইমাম ও মুক্তাদীর অবস্থান এবং সালাতের লাইনের হুকুমসমূহের ব্যাপারে অধ্যায়সমূহ
(১) অধ্যায়ঃ মুক্তাদী একজন হলে সে ইমামের কোন পাশে দাঁড়াবে
(১) অধ্যায়ঃ মুক্তাদী একজন হলে সে ইমামের কোন পাশে দাঁড়াবে
(১৪৩৫) উক্ত আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাত্রির শেষভাগে রাসূল (ﷺ)-এর কাছে আসলাম, অতঃপর সালাত আদায়ের জন্য তাঁর পিছনে দাঁড়ালাম। এরপর তিনি আমার হাত ধরে টেনে তাঁর বামে এনে দাঁড় করালেন। অতঃপর রাসূল (ﷺ) যখন তাঁর সালাতের জন্য সামনে এলেন তখন আমি একটু পিছনে এলাম। এরপর রাসূল (ﷺ) সালাত আদায় করলেন। তারপর যখন তাঁর সালাত আদায় শেষ করলেন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হল যে, আমি তোমাকে আমার পাশে আনলাম অথচ তুমি পিছনে সরে দাঁড়ালে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! কারো জন্য কি এটা উচিত যে, আপনার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করবে অথচ আপনি আল্লাহ প্রদত্ত রিসালাতের মর্যাদাপ্রাপ্ত? আমার এ কথা শুনে আল্লাহর রাসূল (ﷺ) প্রীত হলেন, অতঃপর তিনি আল্লাহর কাছে আমার জন্য দু'আ করলেন, যেন তিনি আমার জ্ঞান ও বুদ্ধি বাড়িয়ে দেন। তিনি বলেন, অতঃপর আমি রাসূল (ﷺ)-কে দেখলাম তিনি ঘুমিয়ে গেছেন এমনকি আমি তাঁর নাক ডাকার* শব্দ শুনতে পেলাম। অতঃপর বেলাল (রা) তাঁর কাছে এলেন, অতঃপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, সালাত। অর্থাৎ সালাতের সময় হয়েছে। রাসূল (ﷺ) উঠলেন, অতঃপর সালাত আদায় করলেন। পুনর্বার ওযু করলেন না।
*ঘুমালে ওযু নষ্ট হয় কিন্তু রাসূল (ﷺ) এর ব্যতিক্রম, কেননা তিনি যখন ঘুমান তখনও তাঁর অন্তর জাগ্রত থাকে।
(হাদীসটি বুখারী, মুসলিম ও অন্যান্য সুনানের কিতাবে সংক্ষিপ্তাকারে, বিস্তারিতাকারে ও শাব্দিক বিভিন্নতায় বর্ণিত হয়েছে।)
*ঘুমালে ওযু নষ্ট হয় কিন্তু রাসূল (ﷺ) এর ব্যতিক্রম, কেননা তিনি যখন ঘুমান তখনও তাঁর অন্তর জাগ্রত থাকে।
(হাদীসটি বুখারী, মুসলিম ও অন্যান্য সুনানের কিতাবে সংক্ষিপ্তাকারে, বিস্তারিতাকারে ও শাব্দিক বিভিন্নতায় বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
أبواب موقف الامام والمأموم وأحكام الصفوف
(1) باب موقف الواحد من الامام
(1) باب موقف الواحد من الامام
(1439) وعنه أيضًا قال أتيت رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم من آخر اللَّيل فصلَّيت خلفه تأخذ بيدى فجرَّنى فجعلنى حذاءه فلمَّا أقبل رسول الله صلى الله عليه وسلم على صلاته خنست فصلَّى رسول الله صلى الله عليه وسلم، فلمَّا انصرف قال لى ما شأنى أجعلك حذائى فتخنس؟ فقلت يا رسول الله أو ينبغى لأحد أن يصلِّي حذاءك وأنت رسول الله الَّذى أعطاك الله، قال فأعجبته، فدعا الله لى أن يزيدنى علمًا وفهمًا، قال ثمَّ رأيت رسول الله صلى الله عليه وسلم نام حتَّى سمعته ينفخ ثم أتاه بلالٌ فقال يارسول الله الصَّلاة، فقام فصلَّى ما أعاد وضوءًا