মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৩
নামাযের অধ্যায়
(৫) অধ্যায়: দাঁড়াতে সক্ষম ব্যক্তির বসা ব্যক্তির ইক্তিদা এবং সমস্যার কারণে বসা ব্যক্তির দাঁড়ানো ব্যক্তির ইক্তিদা
(১৪২৯) জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) অসুস্থ ছিলেন আমরা তাঁর পিছনে সালাত আদায় করলাম, এমতাবস্থায় তিনি বসে বসে (সালাত আদায় করছিলেন) আর আবু বকর (রা) তাকবীর বলে মানুষদেরকে তাঁর (রাসূলের) তাকবীর শুনিয়ে দিলেন। অতঃপর তিনি (রাসূল) আমাদের দিকে তাকালেন, আমাদেরকে দাঁড়ানো দেখতে পেলেন। এরপর তিনি আমাদেরকে ইশারা করলেন ফলে আমরা সবাই বসে পড়লাম। অতঃপর তাঁর ইমামতিতে বসে বসে সালাত আদায় করলাম। তিনি যখন সালাত শেষ করলেন, বললেন, একটু আগে তোমরা যা করেছ তা যেন পারস্য ও রোমানদের মতই করেছ। তাদের রাজা-বাদশাদের সামনে তারা দাঁড়িয়ে থাকে আর তারা (বাদশারা) থাকে বসে। তোমরা এমনটি করবে না। বরং তোমরা তোমাদের ইমামকেই অনুসরণ করবে। যদি তিনি দাঁড়িয়ে সালাত আদায় করেন তবে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে, আর যদি তিনি বসে বসে সালাত আদায় করেন তবে তোমরাও বসে বসে সালাত আদায় করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসটি মুসনাদে আহমদ ছাড়া অন্যত্র পাই নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(5) باب اقتداء القادر على القيام بالجالس والجالس لعذر بالقائم
(1433) عن جابر بن عبد الله رضي الله عنهما قال اشتكى رسول الله صلَّى الله عليه وسلَّم فصلَّينا وراءه وهو قاعدٌ وأبو بكرٍ رضى الله عنه يكبَّر يسمع النَّاس تكبيره فالتفت إلينا فرآنا قيامًا فأشار إلينا فقعدنا فصلَّينا بصلانه قعودًا، فلمَّا صلَّى قال إن كدتم آنفًا تفعلون فعل فارس والرَّوم يقومون على ملوكهم وهم قعودٌ فلا تفعلوا وائتمُّوا بأئمَّتكم، إن صلَّى قائمًا فصلُّوا قيامًا وإنَّ صلَّى قاعدًا فصلوُّا قعودًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান