মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৭৪
নামাযের অধ্যায়
(২) পরিচ্ছেদ: ইমামতের অধিক যোগ্য কে?
(১৩৭০) আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি আবূ মূসা আশ'আরী (রা)-এর বাড়িতে আসলেন, অতঃপর সালাতের ওয়াক্ত সমুপস্থিত হল। তখন আবু মূসা আশ'আরী বললেন, হে আবু আবদুর রহমান* (অর্থাৎ, হে আব্দুল্লাহ ইবন মাসউদ।) তুমি সামনে যাও (ইমামতি কর)। কেননা তুমি আমার হতে বয়সে ও জ্ঞানে বড়। আব্দুল্লাহ ইবন মাসউদ জবাব দিলেন, না। বরং তুমিই সামনে যাও। কেননা আমরা তোমার বাড়িতে তোমারই মসজিদে এসেছি। অতএব তুমিই এর বেশী হকদার। রাবী বলেন- অতঃপর আবু মুসা আশ'আরী (রা) সামনে গেলেন এবং পাদুকাদ্বয় খুলে রাখলেন তিনি যখন সালাম ফিরালেন- আব্দুল্লাহ্ ইবন মাসউদ তাঁকে জিজেস করলেন, পাদুকাদ্বয় খোলাতে তোমার উদ্দেশ্য কি? তুমি কি পবিত্র পর্বতে আরোহণ করেছ? (অর্থাৎ মূসা যখন পবিত্র পর্বতে আরোহণ করেন তখন তিনি পাদুকা খুলেছিলেন।) নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পাদুকা ও মোজাসহ সালাত আদায় করতে দেখেছি।
*(এটি হযরত আব্দুল্লাহ ইবন মাসউদের উপনাম।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসের সনদে একজন রাবীর নাম জানা যায় নি। তবারানী অবশ্য হাদীসটি মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন।)
*(এটি হযরত আব্দুল্লাহ ইবন মাসউদের উপনাম।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেন, এ হাদীসের সনদে একজন রাবীর নাম জানা যায় নি। তবারানী অবশ্য হাদীসটি মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب من أحق بالإمامة
(1374) عن ابن مسعودٍ رضي الله عنه أنَّه أتى أبا موسى الأشعرىَّ فى منزله فحضرت الصَّلاة، فقال أبو موسى تقدَّم يا أبا عبد الرَّحمن فإنَّك أقدم سنًّا وأعلم، قال لا، بل تقدَّم أنت فإنَّما أتيناك في منزلك ومسجدك فأنت أحقُّ قال فتقدَّم أبو موسى فخلع نعليه، فلمَّا سلَّم قال ما أردت إلى خلعهما؟ أبا الواد المقدَّس؟ لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يصلَّى في الخفَّين والنَّعلين