মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৬৮
নামাযের অধ্যায়
ইমামতি, ইমামের গুণাবলী ও তৎসংশ্লিষ্ট আহকামসমূহের ব্যাপারে অধ্যায়সমূহ

(১) অধ্যায়: ইমাম জামিনদার হওয়া এবং ফাসিকের ইমামতির ব্যাপারে যা বর্ণিত হয়েছে
(১৩৬৪) উক্ত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, খুব শীঘ্রই আমার পরে তোমাদের নেতৃত্বে আসীন হবে এমন কিছু মানুষ, যারা সুন্নাতকে নিভিয়ে দিবে (মিটিয়ে দিবে), বিদ'আতকে প্রচলিত করবে এবং তারাই সালাতকে যথাসময়ের পরে বিলম্বে আদায় করবে। আব্দুল্লাহ ইবন মাসউদ বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি তাদের সাক্ষাৎ পেয়ে যাই তবে কি করব? রাসূল (ﷺ) বললেন, হে ইবন মাসউদ, আল্লাহর নাফরমানদের আনুগত্য জরুরী নয়। এ কথাটি তিনি তিনবার বললেন।
রাবী বলেন, আমি অনুরূপ বক্তব্য মুহাম্মদ ইবনুস সাবাহ'-এর কাছ থেকেও শুনেছি।
(এ হাদীসের অনুরূপ অর্থবোধক হাদীস মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
أبواب الإمامة وصفة الائمة واحكام تتعلق بهمى

(1) باب الأمام ضامن وما جاء فى امامة الفاسق
(1368) وعنه أيضًا قال قال رسول الله صلَّى الله عليه وآله وسلَّم
إنَّه سيلي أمركم من بعدى رجالٌ يطفئون السُّنَّة ويحدثون بدعةً ويؤخرون الصَّلاة عن مواقيتها، قال ابن مسعود يا رسول الله كيف بى إذا أدركتم؟ قال ليس يا ابن أم عبدٍ طاعةٌ لمن عصى الله قالها ثلاث مرَّاتٍ، وسمعت أنا من محمدَّ بن الصبَّاح مثله
tahqiqতাহকীক:তাহকীক চলমান