মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৬২
নামাযের অধ্যায়
(৪) অধ্যায়ঃ যে ব্যক্তি জামাতের উদ্দেশ্যে নির্দেশ মাফিক মসজিদে গেল অথচ তার থেকে জামা'আত ছুটে গেল তথাপিও সে জামা'আতে অংশগ্রহণকারীর ন্যায় সাওয়াব পাবে
(১৩৫৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করল এবং মসজিদে গমন করল কিন্তু মসজিদে গিয়ে দেখল মানুষেরা সালাত সম্পন্ন করে ফেলেছে তথাপিও আল্লাহ তাকে এমন সাওয়াব দিবেন যা জামা'আতে সালাত আদায়কারীগণ এবং জামা'আতে অংশগ্রহণকারীগণকে দিবেন। কিন্তু এতে তাদের কারোর সাওয়াবে কোন কমতি হবে না।
(হাদীসটি নাসায়ী, বায়হাকী ও মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি নাসায়ী, বায়হাকী ও মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(4) باب من مشى إلى الجماعة كما أمر فسبق بها كان له مثل أجر من أدركها
(1362) عن أبى هريرة رضى الله عنه أنَّ رسول الله صلَّى الله عليه وآله وسلَّم قال من توضَّأ فأحسن وضوءه ثمَّ راح فوجد النَّاس قد صلَّوا أعطاه
الله مثل أجر من صلاَّها أو حضرها لا ينقص ذلك من أجورهم شيئًا
الله مثل أجر من صلاَّها أو حضرها لا ينقص ذلك من أجورهم شيئًا