মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৫৮
নামাযের অধ্যায়
(৫) ধীরপদে জামা'আতে উপস্থিত হওয়ার ফযীলতের অধ্যায়
(১৩৫৪) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের জামা'আত শুরু হয়ে গেল অতঃপর এক ব্যক্তি দৌড়াদৌড়ি করে জামা'আতে যোগ দিল এ অবস্থায় সে হাঁপিয়ে উঠল। অতঃপর যখন সে সালাতের কাতারে পৌছল, সে বলে উঠল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমি তাঁর প্রশংসা করছি অতি মাত্রায় এবং তাতে পবিত্রতা ও বরকত কামনা করছি। অতঃপর রাসূল (ﷺ) যখন সালাত সমাপ্ত করলেন, তখন বললেন, তোমাদের কে ঐ উক্তিটি করেছ? সবাই নিরুত্তর রইল। তিনি পুনর্বার বললেন, তোমাদের কে ঐ উক্তিটি করেছে? সবাই নিরুত্তর রইল। তিনি পুনর্বার বললেন, তোমাদের কে ঐ উক্তি করেছ? সে নিশ্চয়ই ভাল বলেছে অথবা (তিনি বললেন) যে ক্ষতিকর কিছু বলে নি। তখন এক বাক্তি বলল, হে আল্লাহর রাসূল। আমি তাড়াহুড়া করে এসে সালাতের কাতারে শামিল হয়েছি, সুতরাং তখন আমি উক্ত কথা বলেছি। রাসূল (ﷺ) বললেন, আমি দেখলাম যে, বার জন ফেরেশতা উক্ত উত্তির সাওয়াব নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে যে, কে সেটিকে আসমানে নিয়ে যাবে। অতঃপর রাসূল (ﷺ) বললেন, তোমাদের কেউ যখন জামাআতে আসে সে যেন আস্তে সুস্থে আসে। আর সে সালাতের যতটুকু পাবে আদায় করবে আর যতটুকু ছুটে যাবে তা (সালামের) পরে আদায় করবে।
(হাদীসটি মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب الصلاة
(5) باب فضل المشي الى الجماعة بالسكينة
(1358) عن أنس بن مالك رضى الله عنه قال أقيمت الصلَّاة فجاء رجلٌ لايسعى فانتهى وقد حفزه النَّفس أو انبهر فلمَّا انتهى إلى الصَّفَّ قال الحمد لله حمدًا كثيرًا طيَّبًا كاًفيه، فلمَّا قضى رسول صلى الله عليه وسلم الله صلاته قال أيُّكم المتكلِّم؟ فسكت القوم، فقال أيُّكم المتكلِّم؟ فإنَّه قال خيرًا أو لم يقل بأسًا، قال
يا رسول الله أنا أسرعت المشى فانتهيت إلى الصَّفِّ فقلت الَّذى قلت، قال لقد رأيت اثنى عشر ملكا يبتدرونها أيهم يرفعها، ثمَّ قال، إذا جاء أحدكم إلى الصَّلاة على هيئته فليصلِّ ما أدرك وليقض ما سبقه
tahqiqতাহকীক:তাহকীক চলমান