মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬৫
নামাযের অধ্যায়
দ্বিতীয় পরিচ্ছেদ: সফর অবস্থায় বিতর ও রাত্রে তাহাজ্জুদের সালাত মুস্তাহাব হওয়া প্রসঙ্গে
(১২৬১) ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) সফর অবস্থায় দুই রাকাত সালাতের সুন্নাত নিয়ম প্রবর্তন করেছেন, সেটিই পূর্ণতা। আর সফরে বিতর সালাত সুন্নাত।
(হাদীসটির অন্যতম রাবী জাবির আল-কুফী-এর বিশ্বস্ততা ও দুর্বলতার ব্যাপারে ইমামগণ মতবিরোধ করেছেন।)
كتاب الصلاة
الفصل الثانى فى استحباب صلاة الوتر والتهجد بالليل فى السفر
(1265) عن ابن عبَّاس رضى الله عنهما قال سنَّ رسول الله صلى الله عليه وسلم الصَّلاة في السَّفر ركعتين وهى تمام والوتر فى السَّفر سنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান