মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৬১
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: দুই সালাতের মধ্যে নফল সালাত ব্যতিরেকে এক আযান ও এক ইকামাতে একত্রকরণ প্রসঙ্গে
(১২৫৭) উসামা ইবন যায়িদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) যখন মুজদালিফায় এলেন যাত্রাবিরতি করলেন, অতঃপর উত্তমরূপে ওযু করলেন। এরপর সালাতের ইকামাত বলা হল, তিনি মাগরিবের সালাত আদায় ভরলেন। অতঃপর মানুষেরা তাদের উটগুলোকে তাদের অবস্থানে বেঁধে নিল, অতঃপর সালাতের ইকামাত বলা হল, তখন তিনি (ইশার) সালাত আদায় করলেন এবং তিনি এই দুই সালাতের মাঝে আর কোন (নফল) সালাত আদায় করেন নি।
উক্ত উসামা ইবন যায়িদ থেকে দ্বিতীয় সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে সেখানে আরও আছে, তিনি বলেন, রাসূল (সা) বাহনে আরোহণ করে মুজদালিফা পৌছলেন, অতঃপর মাগরিবের ইকামাত বলা হল (এবং সালাত আদায় করা হল) এরপর মানুষেরা তাদের উটগুলোকে তাদের অবস্থানে বাঁধল তখনও জিনিসপত্র নামলো না। ইতিমধ্যে ইশার ইকামাত হল তখন তিনি সালাত আদায় করলেন। এবার মানুষেরা আসবাবপত্র নামিয়ে বিশ্রাম করলেন।
(উক্ত উসামা বিন যায়িদ থেকে তৃতীয় সূত্রেও অনুরূপ হাদীস বর্ণিত আছে। সেখানে আছে) তিনি বলেন, তিনি মুজদালিফায় এলেন, অতঃপর তারা মাগরিবের সালাত আদায় করলেন। এরপর তারা তাদের বাহনগুলোকে মুক্ত করলেন এবং আমি তাঁকে সহযোগিতা করলাম। এরপর তিনি ইশার সালাত আদায় করলেন।
(১ম সূত্রটি বুখারী ও মুসলিম, ২য় সূত্রটি শুধু মুসলিম এবং ৩য় সূত্রটি মুসনাদে আহমাদে ছাড়া অন্য কোথাও বর্ণিত হয়েছে কিনা জানা যায় নি। অবশ্য ৩য় সূত্রে সনদের রাবীগণ সহীহর শর্তে উত্তীর্ণ।)
كتاب الصلاة
(4) باب الجمع بأذان واقامة من غير صلاة تطوع بين المجموعتين
(1261) عن أسامة بن زيد رضى الله عنهما أنَّ رسول الله صلى الله عليه وسلم لمَّا جاء المزدلفة نزل فتوضأ فأسبغ الوضوء ثمَّ أقيمت الصَّلاة فصلَّى المغرب
ثم َّأناخ كلُّ إنسان بعيره فى منزله ثمَّ أقيمت الصَّلاة فصلاَّها ولم يصلِّ بينهما شيئًا (وعنه من طريق ثان بنحوه وفيه) قال ركب رسول الله صلى الله عليه وسلم حتَّى قدم المزدلفة فأقام المغرب ثمَّ أناح النَّاس في منازلهم ولم يحلُّوا حتَّى أقام العشاء فصلَّى ثمَّ حلَّ النَّاس (وعنه من طريق ثالث بنحوه وفيه) قال أتي المزلدفة فصلَّوا المنرب ثمَّ حلُّوا رحالهم وأعنته ثمَّ صلَّى العشاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান