মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৪১
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সফরকালে দুই সালাতেকে এতদুভয়ের যে কোন একটার সময় একত্রকরণ বৈধ হওয়া প্রসঙ্গে। এ সংক্রান্ত কয়েকটি পরিচ্ছেদ রয়েছে।

(প্রথম পরিচ্ছেদ: যোহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত অগ্রবর্তী ও পশ্চাৎবর্তী করে একত্রিকরণ প্রসঙ্গে)
(১২৩৭) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) সফরে যোহরকে বিলম্বিত করতেন এবং আসরকে এগিয়ে নিতেন আর মাগরিবকে বিলম্বিত করতেন এবং ইশাকে এগিয়ে নিতেন।
(তাহাবী ও মুস্তাদরাকে হাকেম। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(2) باب جواز الجمع بين الصلاتين فى السفر فى وقت احداهما وفيه فصول
(الفصل الأول فى الجمع بين الظهر والعصر وبين المغرب والعشاء تقديما وتأخيرًا)
(1241) عن عائشة رضى الله عنها أنَّ النَّبيَّ صلَّى الله عليه وآله وسلَّم كان يؤخِّر الظُّهر ويعجِّل العصر ويؤخِّر المغرب ويعجِّل العشاء في السَّفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১২৪১ | মুসলিম বাংলা