মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২৩৪
নামাযের অধ্যায়
(১৩) অনুচ্ছেদঃ যে ব্যক্তি কোন শহর অতিক্রম করার সময় তথায় বিয়ে করে অথবা সেখানে তার কোন স্ত্রী থেকে থাকে তবে সে পুরো সালাত আদায় করবে।
(১২৩০) আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইবন আবু জুবাব থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে উসমান ইবন আফফান (রা) মিনায় চার রাকাত করে সালাত আদায় করেছেন। তখন মানুষ তাঁর এই কাজের নিন্দা করল। তখন তিনি বললেন, হে মানুষেরা! আমি মক্কায় আসার পর সেখানে বিবাহ করেছি। আর আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, যে লোক কোন শহরে বিবাহ করবে সে যেন (সেখানে মুকীমের সালাত) পূর্ণ সালাত আদায় করে।
(হাইছামী হাদীসটি সংকলন করে বলেন, এটা আহমদ বর্ণনা করেছেন, আবু ইয়ালাও এ ধরনের হাদীস বর্ণনা করেছেন, এর সনদে একজন দুর্বল রাবী রয়েছেন।)
(হাইছামী হাদীসটি সংকলন করে বলেন, এটা আহমদ বর্ণনা করেছেন, আবু ইয়ালাও এ ধরনের হাদীস বর্ণনা করেছেন, এর সনদে একজন দুর্বল রাবী রয়েছেন।)
كتاب الصلاة
(13) باب من اجتاز ببلد فتزوج فيه أو كان لديه زوجة فليتم
(1234) عن عبد الله بن عبد الرَّحمن بن أبى ذباب عن أبيه أنَّ عثمان ابن عفَّان رضى الله عنه صلَّى بمنى أربع ركعات فأنكره النَّاس عليه، فقال يا أيُّها النَّاس إنِّى تأهَّلت بمكَّة منذ قدمت، وإنِّى سمعت رسول الله صلَّى الله عليه وآله وسلَّم يقول من تأهَّلت بمكَّة منذ قدمت، وإنِّى سمعت رسول الله صلَّى الله عليه وآله وسلَّم يقول من تأهَّل فى بلد فليصلِّ صلاة المقيم