মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২৯
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদ: সালাত কসর করার দূরত্ব এবং যে ব্যক্তি কোন শহরে পৌঁছে, অতঃপর মুকীম হওয়ার নিয়্যত করে তার হুকুম। মুসাফির যখন মুকীমের ইক্তিদা করবে তখন সে পুরা সালাতই আদায় করবে। আর মক্কাবাসী কি মিনায় সালাত কসর করবে?
(১২২৫) ইয়াহইয়া ইবন আব্বাদ ইবন আব্দুল্লাহ ইবন যুবাইর থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা আব্বাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান (রা) যখন হজ্জের জন্য আমাদের নিকট এলেন, তখন আমরাও তাঁর সাথে মক্কায় গেলাম। রাবী বলেন, এরপর তিনি আমাদের নিয়ে দুই রাকাত সালাত পড়লেন। এরপর দারুন নদওয়া গেলেন। রাবী বলেন, উসমান যখন মক্কায় আসতেন তখন তিনি সালাত পুরোপুরি আদায় করতেন। যোহর, আসর ও ইশা চার রাকাত করে আদায় করতেন আর যখন তিনি মিনা ও আরাফাতের উদ্দেশ্যে বের হতেন তখন সালাতকে কসর করতেন। আর যখন হজ্জব্রত পালন শেষ করতেন এবং মিনায় অবস্থান করতেন তখন মক্কা থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত সালাত পুরোপুরি আদায় করতেন। আর মুয়াবিয়া (রা) যখন আমাদের নিয়ে যোহরের সালাত দুই রাকাত আদায় করলেন, তখন মারওয়ান ইবনুল হাকাম এবং আমর ইবন উসমান তাঁর দিকে উঠে গেলেন এবং তাঁকে বললেন, আপনি আপনার চাচাত ভাইকে যে নিকৃষ্ট দোষে দোষী করেছেন, তাঁকে কেউ সে দোষে দোষী করেন নি। তখন তিনি তাঁদের দুই জনকেই বললেন, কি সেটা? তখন তাঁরা দুইজন তাঁকে বললেন, আপনি কি জানেন না যে, তিনি উসমান (রা) মক্কায় পূর্ণ সালাত আদায় করতেন? রাবী বলেন, এবার তিনি এতদুভয়কে বললেন, তোমাদের ধ্বংস হোক। আমি কি উল্টো কিছু করেছি। আমি রাসূল (সা) আবূ বকর ও উমরের সাথে ঐ সালাত আদায় করেছি। তখন তাঁরা দুইজনই বললেন, আপনার চাচাত ভাই কিন্তু তা পূর্ণ করতেন। আর আপনার তাঁর উল্টো কাজ করাটা তার জন্য দোষেরই বটে। রাবী বলেন, অতঃপর মুয়াবিয়া (রা) আসর সালাতের জন্য বের হলেন এবং আমাদের নিয়ে চার রাকাত সালাত আদায় করলেন।
(হাইছামী বলেন, হাদীসটি ইমাম আহমদ ও তবারানী তাঁর কিছু অংশ বর্ণনা করেছেন। আহমদের রাবীগণ সবাই বিশ্বস্ত।)
(হাইছামী বলেন, হাদীসটি ইমাম আহমদ ও তবারানী তাঁর কিছু অংশ বর্ণনা করেছেন। আহমদের রাবীগণ সবাই বিশ্বস্ত।)
كتاب الصلاة
(11) باب مسافة القصر وحكم من نزل ببلد فنوى الأقامة فيه
وإتمام المسافر اذا اقتدى بمقيم - وهل يقصر الصلاة بمنى أهل مكة؟
وإتمام المسافر اذا اقتدى بمقيم - وهل يقصر الصلاة بمنى أهل مكة؟
(1229) عن يحيى بن عبَّاد بن عبد الله بن الزُّبير عن أبيه عبَّاد قال لمَّا قدم علينا معاوية يعنى (بن أبى سفيان) رضى الله عنه حاجَّا قدمنا معه مكَّة، قال فصلَّى بنا ركعتين ثمَّ انصرف إلى دار النَّدوة، قال وكان عثمان حين أتمَّ الصَّلاة إذا قدم مكَّة صلَّى بها الظُّهر والعصر والعشاء الآخرة أربعًا أربعًا، فإذا خرج إلى منى وعرفات قصر الصَّلاة، فإذا فرغ من الحجِّ وأقام بمنى أتمَّ الصَّلاة حتَّى يخرج من مكَّة، فلمَّا صلَّى بنا الظهُّر ركعتين (يعنى معاوية) نهض إليه مروان ابن الحكم وعمرو بن عثمان فقالا له ما عاب أحد ابن عمِّك بأقبح ما عبته به، فقال لهما وما ذاك؟ قال فقالا له ألم تعلم أنَّه أتمَّ الصَّلاة بمكَّة؟ قال فقال لهما ويحكما، وهل كان غير ما صنعت؟ قد صلَّيتها مع رسول الله صلى الله عليه وسلم ومع أبى بكر وعمر رضى الله عنهما، قالا فإنَّ ابن عمَّك قد كان أتَّمها، وإنَّ خلافك إيَّاه له عيب، قال فخرج معاوية إلى العصر فصلاَّها بنا أربعًا