মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২২১
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদ: সালাত কসর করার দূরত্ব এবং যে ব্যক্তি কোন শহরে পৌঁছে, অতঃপর মুকীম হওয়ার নিয়্যত করে তার হুকুম। মুসাফির যখন মুকীমের ইক্তিদা করবে তখন সে পুরা সালাতই আদায় করবে। আর মক্কাবাসী কি মিনায় সালাত কসর করবে?
(১২১৭) মুসা ইবন সালামা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় ইবন আব্বাসের সাথে ছিলাম, তখন আমি বললাম, আমি যখন তোমাদের সাথে (মসজিদে মুক্তাদী হিসাবে) থাকব তখন চার রাকাত করে সালাত আদায় করব। আর যখন বাহনের দিকে যাব তখন দুই রাকাত করে সালাত আদায় করব। (একথা শুনে) তিনি বললেন, এটা আবুল কাসিম (সা)-এর সুন্নাত।
তার (মূসা ইবন সালামা) থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি ইবন্ আব্বাস (রা)-কে বললাম বাতহায় (মিনায়) যখন তোমরা মসজিদে জামাত পেতে না তখন কয় রাকাত করে সালাত আদায় করতে? তিনি বললেন, দুই রাকাত করে, এটাই আবুল কাসিম (সা)-এর সুন্নাত।
(তাঁর মুসা ইবন্ সালামা) থেকে তৃতীয় সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন আববাস (রা)-কে জিজেস করলাম, যখন আমি মক্কায় অবস্থান করছি তখন কিরূপে সালাত আদায় করব? তিনি বললেন, দুই রাকাত করে। সেটাই আবুল কাসিম (সা)-এর সুন্নাত।

كتاب الصلاة
(11) باب مسافة القصر وحكم من نزل ببلد فنوى الأقامة فيه
وإتمام المسافر اذا اقتدى بمقيم - وهل يقصر الصلاة بمنى أهل مكة؟
وإتمام المسافر اذا اقتدى بمقيم - وهل يقصر الصلاة بمنى أهل مكة؟
(1221) عن موسى بن سلمة قال كنَّا مع ابن عبَّاس بمكة فقلت إذا كنَّا معكم صلَّينا أربعًا، وإذا رجعنا إلى رحالنا صلَّينا ركعتين قال سنَّة أبى القاسم صلى الله عليه وسلم (وعنه من طريق ثان) قال قلت لابن عبَّاس إذا لم تدرك الصَّلاة فى المسجد كم تصلِّى فى البطحاء قال ركعتين سنَّة أبى القاسم صلى الله عليه وسلم (وعنه من طريق ثالث) قال سألت ابن عبَّاس قلت إنِّى أكون بمكَّة فكيف أصلِّى؟ فقال ركعتين سنِّة أبى القاسم صلَّى الله عليه وآله وسلَّم