মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১০
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২০৬) উবাইদুল্লাহ ইবন জাহর থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরাইরা (রা) বলেছেন, হে মানুষেরা। আল্লাহ্ তা'আলা তোমাদের জন্য তাঁর রাসূলের (সা) জবানীতে মুকীম অবস্থায় চার রাকাত এবং মুসাফির অবস্থায় দুই রাকাত সালাত ফরয করেছেন।
(হাইছামী বলেন, ইমাম আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের অন্যতম রাবী উবাইদুল্লাহ ইবন্ জাহর সম্পর্কে কিছু জানা যায় না। তিনি ব্যতীত অন্যান্য রাবীগণ সহীহ হাদীসের শর্তে উত্তীর্ণ।
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1210) عن عبيد الله بن زحر أنَّ أبا هريرة رضي الله عنه قال أيُّها النَّاس إنَّ الله فرض لكم على لسان نبيِّكم صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم الصَّلاة في الحضر أربعًا، وفي السَّفر ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান