মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৭
নামাযের অধ্যায়
(৬) অনুচ্ছেদ: মুসাফির সফরের নিয়তকালে সফরের মধ্যে যাত্রাবিরতিতে এবং নিজ দেশে ফেরার সময় যে সব দু'আ পড়বে
(১১৮৩) সা'দ ইবন আবূ ওয়াক্কাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, খাওলা বিনতে হাকীম আল-সুলামীয়া (রা)-কে বলতে শুনেছি তিনি বলেছেন, আমি রাসুল (সা)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি সফরে কোন স্থানে যাত্রা বিরত দেয় অতঃপর বলে যে, "আমি আল্লাহ তা'আলার পরিপূর্ণ কালিমা দ্বারা তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি, ঐ স্থান থেকে চলে যাওয়া পর্যন্ত কোন বস্তুই তার কোন ক্ষতি করতে পারবে না।
(মুসলিম, মুয়াত্তা মালেক, তিরমিযী, নাসায়ী, ইবন মাজাহ্ ও সহীহ ইবনে খুযাইমা।)
كتاب الصلاة
(6) باب أذكار يقولها المسافر عند ارادة السفر
(وفى أثنائه عند النزول وعند الرجوع الى وطنه)
(1187) عن سعد بن أبي وقاص رضى الله عنه قال سمعت خولة بنت حكيم السُّلميَّة رضى الله عنها تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من نزل منزلًا ثمَّ قال أعوذ بكلمات الله التَّامَّات كلِّها من شرِّ ما خلق لم يضره شئ حتَّى يرتحل من منزله ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান