মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৭৮
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদঃ মুসাফির বাহনে উঠবার সময় এবং বাহন হোঁচট খেলে কি বলবে? এবং বাহনের পিছনে বসার ব্যাপারে বর্ণিত হাদীস প্রসঙ্গে
(১১৭৪) আব্দুর রহমান ইবন উমাইয়্যা থেকে বর্ণিত, তিনি বলেন, হাবীব ইবন মাসলামা একদা কায়স ইবন্ সা'দ ইবন উবাদা এর নিকট প্রথম ফিৎনার (উষ্ট্রীর যুদ্ধের) সময় এল এমতাবস্থায় তিনি ঘোড়ায় আরোহিত ছিলেন। তখন তিনি জিনের পিছনের দিকে গেলেন এবং বললেন (সামনে উঠ)। কিন্তু তিনি (কাইস ইবনে সা'দ) আরোহণ করতে অস্বীকার করলেন। অতঃপর কায়স ইবন সা'দ তাঁকে বললেন, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, বাহনের মালিক সামনে বসার ক্ষেত্রে অধিক হকদার। তখন হাবিব ইবন মাসলামা তাঁকে বললেন, রাসূল (সা) যা বলেছেন সে সম্পর্কে আমি অনঅবহিত নই। কিন্তু আমি আপনার ব্যাপারে আশংকা মুক্ত নই।
(তাবরানী, হাদীসের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(4) باب ما يقوله المسافر عند ركوب دابته وعند عثرتها وما جاء فى الارتداف
(1178) عن عبد الرَّحمن بن أميَّة أنَّ حبيب بن مسلمة أبى قيس ابن سعد بن عبادة فى الفتنة الأولى وهو على فرس فتأخَّر عن السَّرج وقال اركب فأبى، فقال له قيس بن سعد إنِّى سمعت رسول الله صلَّي الله عليه وآله وسلَّم يقول صاحب الدَّابَّة أولى بصدرها فقال له حبيب إنِّى لست أجهل ما قاله رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم ولكنِّي
لا أخشى عليك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান