মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৭২
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদঃ মুসাফির বাহনে উঠবার সময় এবং বাহন হোঁচট খেলে কি বলবে? এবং বাহনের পিছনে বসার ব্যাপারে বর্ণিত হাদীস প্রসঙ্গে
(১১৬৮) আলী ইবন তালহা থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা রাসুল (সা) তাকে বাহনের পিছনে আরোহণ করালেন। যখন তিনি রাসূল (সা) উপবেশন করলেন তখন তিনি তিনবার اللَّهُ أَكْبَر বললেন, তিনবার الحَمْدُ لِلَّه বললেন, তিনবার سُبْحَانَ اللَّهِ বললেন এবং একবার لَا إِلَهَ إِلَّا اللَّهُ বললেন। এরপর তিনি গা এলিয়ে দিলেন এবং হেসে দিলেন। অতঃপর তিনি আমার সামনে এলেন। এরপর বললেন, কোন লোক তার বাহনে উঠার প্রাক্কালে আমি যেমনটি করলাম তেমনটি করে তবে আল্লাহ তৎপ্রতি এগিয়ে আসেন। অনন্তর তিনি তৎপ্রতি হেসে দেন। যেমন আমি তোমার প্রতি হেসে দিলাম।
(মুসনাদে আহমাদ ছাড়া অন্যাত্র এ হাদীসটি পাওয়া যায় নি, এ হাদীসের সনদে আবু বকর ইবনু আব্দুল্লাহ ইবন আবু মারইয়াম আছেন হাফিজ ইবনে হাজার তাকে দুর্বল বলে মন্তব্য করেছেন।)
كتاب الصلاة
(4) باب ما يقوله المسافر عند ركوب دابته وعند عثرتها وما جاء فى الارتداف
(1172) عن علىِّ بن طلحة عن عبد الله بن عبَّاس رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أردفه على دابَّته فلمَّا استوى عليها كبَّر رسول الله صلى الله عليه وسلم ثلاثًا، وحمد الله ثلاثًا، وسبَّح الله ثلاثًا، وهلَّل الله واحدةً، ثمَّ استلقي عليه فضحك، ثمَّ أقبل علىَّ فقال ما من امرئ يركب دابَّته فيصنع كما صنعت الإَّ أقبل الله تبارك وتعالى فضحك إليه كما ضحكت إليك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১১৭২ | মুসলিম বাংলা