মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৬৭
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: সফরে সাথী নেয়া এবং তার কারণ প্রসঙ্গে
(১১৬৩) আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, মানুষ যদি জানত যে, একাকী ভ্রমণে কি ক্ষতি রয়েছে। তবে কোন মানুষই কখনই রাত্রিবেলা একাকী সফর করত না।
(বুখারী, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ)
(বুখারী, নাসায়ী, তিরমিযী ও ইবন মাজাহ)
كتاب الصلاة
(3) باب اتخاذ الرفيق فى السفر وسببه
(1167) عن ابن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم النَّاس ما فى الوحدة ما سار أحد وحده بليل أبدًا