মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৬৫
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: সফরের জন্য সর্বোত্তম দিবস, মুসাফিরকে বিদায়ী সম্ভাষণ জানানো, তাকে উপদেশ দেয়া এবং তার জন্য দু'আ করা ইত্যাদি প্রসঙ্গে
(১১৬১) মুসা ইবন ওয়ারদান থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুয়াইরা (রা) এক ব্যক্তিকে বললেন, আমি তোমাকে বিদায় জানাব, যেমন রাসূল (সা) আমাকে বিদায় জানাতেন। অথবা বলেছিলেন, যেমন রাসূল (সা) বিদায় জানিয়েছিলেন। আমি তোমাকে আল্লাহর হিফাজতে সোপার্দ করছি, যিনি কোন সংরক্ষিত বিষয় নষ্ট করেন না।
(ইবন মাজাইয ইবনে সুন্নি ও নাসায়ী। 'আল ইয়াউম ওয়াল লাইলা গ্রন্থে এর সনদ হাসান।)
كتاب الصلاة
(2) باب أفضل الأيام للسفر وتوديع المسافر وايصاله والدعاء له
(1165) عن موسى بن وردان قال قال أبو هريرة لرجل أودِّعك كما ودَّعنى رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم أو كما ودَّع رسول الله صلَّى الله عليه وسلَّم، أستودعك الله الَّذي لا يضيِّع ودائعه
tahqiqতাহকীক:তাহকীক চলমান