মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫৮
নামাযের অধ্যায়
সফরের সালাতের বৈশিষ্ট্য ও তার যিকির ও তৎসংশ্লিষ্ট বিষয়াবলী সম্পৃক্ত অনুচ্ছেদসমূহ

(১) অনুচ্ছেদ: সফরের ফযীলত সফরের প্রতি উৎসাহ দান এবং তার কতিপয় নিয়ম-নীতি প্রসঙ্গে
(১১৫৪) সুহাইল থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে তার পিতা আবু হুরাইরা (রা) থেকে বলেছেন, যখন তোমরা সুজলা-সুফলা ভূমিতে সফর করবে তখন উটকে তার প্রাপ্য দিবে আর যখন শুষ্ক মরু অঞ্চলে সফর করবে তখন দ্রুত পথ চলবে। আর যখন রাত্রিবেলা যাত্রা বিরতি দিয়ে বিশ্রামের নিয়াত করবে তখন রাস্তায় যাত্রা বিরতি দিবে না।
(উক্ত সুহাইল থেকে দ্বিতীয় সূত্রেও অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে সেখানে রয়েছে) যখন তোমরা রাত্রিবেলায় বিশ্রামের জন্য বিরতি দিবে তখন পথ এড়িয়ে বিশ্রাম নিবে, কেননা তা রাত্রিতে প্রাণীদের পথ এবং কীটপতঙ্গের আবাসস্থল।
(মুসলিম, মুয়াত্তা মালিক, আবু দাউদ ও তিরমিযী।)
كتاب الصلاة
أبواب صلاة السفر وآدابه وأذكاره وما يتعلق به

(1) باب فضل السفر والحث عليه وشيء من آدابه
(1158) عن سهيل عن أبيه عن أبى هريرة أنَّ رسول الله صلى الله عليه وسلم قال إذا سافرتم في الخصب فأعطوا الإبل حظَّها، وإذا سافرتم فى الجدب فأسرعوا السَّير، وإذا أردتم التَّعربس فتنكبوا الطَّريق (وعنه من
طريق ثان بنحوه وفيه) وإذا عرستم فاجتنبوا الطُّرق فإنَّها طرق الدَّوابِّ ومأوى الهوامِّ باللَّيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান