মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪৬
নামাযের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ: উন্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১১৪২) আব্দুল্লাহ ইবন শাকীক হতে বর্ণিত, তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে সফর থেকে আসা ছাড়া কখনও সালাতুদ্বোহা আদায় করতে দেখি নি। তিনি সফর থেকে এসে দু'রাকাত সালাতুদ্বোহা আদায় করতেন।
كتاب الصلاة
الفصل الثالث فيما روى عن أم المؤمنين عائشة رضى الله عنها
(1146) عن عبد الله بن شقيق عن عائشة قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصلِّى الضُّحى إلاَّ أن يقدم من سفر فيصلِّى ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান