মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৪২
নামাযের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ: এ প্রসঙ্গে ইবন মালিক (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১১৩৮) আব্দুল্লাহ ইবন রাওয়াহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা)-কে বলতে শুনেছি যে, তিনি রাসূল (সা)-কে সফরের প্রাক্কালে অথবা সফর থেকে ফেরার পরমুহূর্ত ব্যতীত অন্য কোন সময় সালাতুদ্বাহা আদায় করতে দেখি নি।
(হাইছামী হাদীসটি বর্ণনা করে বলেন, এটা আহমাদ ও আবূ ইয়ালা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
الفصل الثاني فيما روى عن أنس بن مالك رضى الله عنه فى ذلك
(1142) عن عبد الله بن رواحة رضى الله عنه قال سمعت أنس بن مالك يقول إنَّه لم ير رسول الله صلَّى الله عليه وآله وسلَّم يصلِّى الضُّحى إلاَّ أن يخرج فى سفر أو يقدم من سفر
tahqiqতাহকীক:তাহকীক চলমান