আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৫৩৬
আন্তর্জাতিক নং: ৭০০৮
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
২৯৪৫. স্বপ্নে জামা দেখা।
৬৫৩৬। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি একদা ঘুমিয়েছিলাম। একদল লোককে স্বপ্নে দেখলাম, তাদেরকে আমার কাছে আনা হচ্ছে। আর তারা ছিল জামা পরিহিত। কারো কারো জামা স্তন পর্যন্ত আর কারো কারো তার নিচ পর্যন্ত। উমর ইবনে খাত্তাব আমার নিকট দিয়ে অতিক্রম করল। তার গায়ে যে জামা ছিল তা মাটিতে হেঁচড়ে চলছিল। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! আপনি কি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বললেনঃ দ্বীন।
كتاب التعبير
باب الْقَمِيصِ فِي الْمَنَامِ
7008 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ بْنُ سَهْلٍ: أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:36] بَيْنَمَا أَنَا نَائِمٌ، رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَيَّ وَعَلَيْهِمْ قُمُصٌ، مِنْهَا مَا يَبْلُغُ الثَّدْيَ، وَمِنْهَا مَا يَبْلُغُ دُونَ ذَلِكَ، وَمَرَّ عَلَيَّ عُمَرُ بْنُ الخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ» قَالُوا: مَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الدِّينَ»
হাদীসের ব্যাখ্যা:
লেবাস ও দ্বীনের মধ্যে এ সম্পর্ক ও সাদৃশ্য রয়েছে যে, লেবাস ঠাণ্ডা ও রৌদ্রের তাপ ইত্যাদি এ জগতের কষ্ট থেকে মানবদেহকে রক্ষা করে এবং এটা সৌন্দর্যের উপকরণ। আর দ্বীন আখেরাতে সৌন্দর্যের উপকরণ হবে এবং আযাব থেকে হেফাযতের কারণ হবে। স্বপ্নে যে সমস্ত লোককে হুযুর (ﷺ)-এর সামনে পেশ করা হয়েছিল, তারা সম্ভবত উম্মতের বিভিন্ন স্তর ও শ্রেণীর লোক ছিল। কিন্তু এমন ছিল যাদের দ্বীনের মধ্যে বিভিন্ন পর্যায়ের ত্রুটি ও অপূর্ণতা ছিল। তাদের মধ্যে হযরত উমর রাযি.ও ছিলেন, যার দ্বীন অত্যন্ত পরিপূর্ণ ছিল, তিনি আপদমস্তক দ্বীন ছিলেন এবং তাঁর দ্বীন নিজের সত্তা থেকেও বেশী ছিল। رضيَ اللهُ عنهُ وأرضاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: