মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৩০
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদঃ দ্বিপ্রহরের পূর্বের সালাতের ওয়াক্ত ও তা জামায়াতে আদায় করা জায়েয হওয়া প্রসঙ্গে
(১১২৬) আলী (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) দ্বিপ্রহরের পূর্বের সালাত আদায় করেছেন সূর্য উঠবার এতটুকু পরে যতটুকু সময় আসর হতে মাগরিব পর্যন্ত অবশিষ্ট থাকে (অর্থাৎ সূর্যোদয়ের প্রায় ২ ঘন্টা পর)
(নাসায়ী, ইবনু মাজাহ ও তিরমিজীতে বর্ণিত।)
كتاب الصلاة
(2) باب ما جاء فى وقتها وجواز فعلها جماعة
(1130) ز عن علىّ رضى الله عنه قال صلَّى رسول الله صلى الله عليه وسلم الضُّحى حين كانت الشَّمس من المشرق من مكانها من المغرب من صلاة العصر
tahqiqতাহকীক:তাহকীক চলমান