মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১০২
নামাযের অধ্যায়
(৫) অধ্যায়: পাঁচ কিংবা সাত রাকা'আত ব্যতীত বিতর হয় না এবং একই রাতে দু'বার বিতর আদায় করা যায় না
(১০৯৮) আব্দুল্লাহ (রা) বর্ণনা করেছেন যে, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন। তিনি আফফান থেকে, আফফান মুলাযিম ইবন আমর আল-সুহায়মী থেকে বর্ণনা করেন যে, আমার দাদা আব্দুল্লাহ ইবন বদর বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমার নিকট সিরাজ ইবন উকবাহ বর্ণনা করেন যে, কায়স ইবন তালক তাদের দু'জনের নিকট বর্ণনা করেছেন যে, তাঁর পিতা তালক ইবন্ আলী কোন এক রমযানে আমাদের নিকট আসলেন এবং আমাদের নিকটই ছিলেন, এমতাবস্থায় সন্ধ্যা হয়ে গেল। তখন তিনি আমাদেরকে নিয়ে রমযান মাসের তারাবীহ এবং বিতর এর নামায আদায় করে নিলেন। তারপর তিনি মসজিদে রমযানে উপনীত হলেন এবং সেখানেও তাদের নিয়ে নামায আদায় করলেন তবে বিতর বাকি রাখলেন। তারপর এক ব্যক্তি অগ্রসর হলো এবং তাদেরকে নিয়ে বিতর আদায় করলেন। এবং বললেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি যে, একই রাতে দু'বার বিতর পড়া যায় না।
(আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবন হিব্বান। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব। আর ইবন হিব্বান সহীহ বলে মন্তব্য করেন।)
(আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবন হিব্বান। তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব। আর ইবন হিব্বান সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(5) باب لا وتر إلا بخمس أو سبع - ولا وترين في ليلة
(1102) حدثنا عبد الله حدثني أبي ثنا عفان ثنا ملازم بن عمرو السحيمي ثنا جدي عبد الله بن بدر قال وحدثني سراج بن عقبة أن قيس بن طلق حدثهما أن أباه طلق بن علي أتانا في رمضان وكان عندنا حتى أمسى فصلى بنا القيام في رمضان وأوتر بنا ثم انحدر (6) إلى مسجد ريمان فصلى بهم (7) حتى بقي الوتر فقدم رجلاً فأوتر بهم (1) وقال سمعت نبي الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يقول لا وتران (2) في ليلة