মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৬৬
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: বিতর-এর সময় সম্পর্কে যা এসেছে
(১০৬২) আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা)-কে বিতর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত তোমরা বিতর আদায় করতে পার।
(মুসলিম, তিরমিযী, নাসায়ী, ইবন মাজাহ ও হাতিম তাঁর মুস্তাদরাক গ্রন্থে।)
كتاب الصلاة
(2) باب ما جاء في وقته
(1066) عن أبي سعيد الخدري رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن الوتر فقال أوتروا قبل الصبح.
tahqiqতাহকীক:তাহকীক চলমান