মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৫৭
নামাযের অধ্যায়
বিতর (সম্পর্কিত) অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: বিতর নামাযের ফযীলত,তার গুরুত্ব ও হুকুম সম্পর্কিত বর্ণনা
(১০৫৩) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: বিতর (নামায) অন্যান্য (ফরয) নামাযের ন্যায় অত্যাবশ্যক নয়। তবে রাসূলুল্লাহ (সা) তা নিয়মিত আদায় করেছেন বিধায় সুন্নাত।
(নাসায়ী ও তিরমিযী। তিনি হাদীসটি হাসান বলে আর হাকিম সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
أبواب الوتر

(1) باب ما جاء في فضل الوتر وتأكيده وحكم
(1057) عن علي رضي الله عنه قال الوتر ليس يحتم (1) كالصلاة وكلنه سنة سنها رسول الله صلى الله عليه وآله وسلم (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান