মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪৮
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৪৪) রবী'আহ ইবন কা'ব আল-আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সা)-এর (হুজরার) দরজার নিকট রাত্রি যাপন করতাম, তাঁকে ওযুর পানি দিতাম। (অন্য এক বর্ণনায় আছে যে, আমি নবী (সা)- এর হুজরায় ঘুমাতাম) রাত্রির দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমি তাঁকে سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَه বলতে শুনতাম। রাত্রির আরও কিছু অংশ অতিবাহিত হলে তিনি বলতেন الحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِينَ (অন্য এক বর্ণনায় আছে) আরও গভীর রাতে তিনি দীর্ঘক্ষণ বলতেন, سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِوَبِحَمْدِهِ
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1048) عن ربيعة بن كعبٍ الأسلمي (3) قال كنت أبيت عند باب رسول الله صلى الله عليه وسلم أعطيه وضوءه (وفي روايةٍ كنت أنام في حجرة النبي صلى الله عليه وآله وصحبه وسلم فأسمعه بعد هوىٍ (1) من الليل يقول سمع الله لمن حمده، وأسمعه بعد هوىٍ من الليل يقول الحمد لله رب العالمين (وفي روايةٍ) ثم يقول سبحان الله العظيم وبحمده الهوى (2)