মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৪৬
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৪২) য. উক্ত (আসিম ইবন্ দাময়াহ) থেকে বর্ণিত, তিনি আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (সা) রাত্রিকালে আট রাকা'আত এবং দিনে বার রাকা'আত নফল নামায আদায় করতেন।
(আবু ইয়ালী ও হাইছামী। হাইছামী বলেন, এ হাদীসের রাবীদের মধ্যে আমিন ইবন দামরাহ ছাড়া বাকি সকলেই সহীহ হাদীসেরই রাবী, তিনিও নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1046) ز وعنه أيضًا عن عليٍ ري الله عنه قال كان النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم يصلي من التطوع ثمان ركعاتٍ وبالنهار ثنتي عشرة ركعة (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান