মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৯
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৩৫) আব্দুল্লাহ (র) বলেন, আমাকে আমার পিতা বলেছেন যে, আমাদেরকে রওহ বলেছেন আর তাঁকে শু'বা বলেছেন, তিনি আবদু রব্বিহি ইবন সাঈদ থেকে তিনি আবু আনাস থেকে, আবূ আনাস আব্দুল্লাহ ইবন নাফে' ইবন আল-'আময়া থেকে, তিনি আব্দুল্লাহ ইবন হারিছ থেকে এবং তিনি মুত্তালিব থেকে বর্ণনা করেন যে, নবী (সা) বলেছেন, (রাতের) নামায দু' দু' রাকা'আত করে। প্রতি দু'রাকা'আতে তাশাহ্হুদ পড়বে, কান্নাকাটি করবে, নিজের অসহায়ত্ব প্রকাশ করবে এবং তোমার দু'হাত তুলে প্রার্থনা করবে। বলবে, ( اللَّهُمَّ اللَّهُمَّ ) হে আল্লাহ! হে আল্লাহ।( যে ব্যক্তি ঐ রূপ করবে না (তার ইবাদত হবে) অপূর্ণাঙ্গ। শু'বা বলেন, আমি (আমার উর্ধ্বতন রাবীকে) বললাম, তাঁর নামায কি তাহলে অপূর্ণাঙ্গই হবে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন আমি তাঁকে বললাম, তাহলে । ইকনা' বলতে কি বুঝানো হচ্ছে? তখন তিনি তার হস্তযুগল এমনভাবে প্রসারিত করলেন যেন তিনি প্রার্থনা করছেন।
(দ্বিতীয় সূত্রে বর্ণিত) মুত্তালিব ইবন রাবীয়াহ (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, রাত্রিকালীন নামায দুই-দুই রাকা'আত করে (পড়তে হয়)। তোমাদের কেউ যখন নামায পড়বে তখন যেন সে প্রতি দু'রাকা'আত পরপর তাশাহহুদ পাঠ করে। অতঃপর তার প্রার্থনার মধ্যে অনুনয়-বিনয় করে আর যখন দু'আ করবে তখন ধীরস্থিরভাবে করবে এবং নিজের অক্ষমতা ও দুর্বলতার কথা অকপটে স্বীকার করবে। যে ব্যক্তি ঐরূপ করবে না, তবে ঐটাই হবে (তার নামাযের) অপূর্ণাঙ্গতা বা অপূর্ণাঙ্গতার ন্যায়।
(তাঁর থেকে তৃতীয় সূত্রে) নবী (সা) থেকে বর্ণিত যে, (রাতের) নামায দুই দুই রাকা'আত করে। প্রতি দু'রাকা'আত পরপর তাশাহ্হুদ পড়বে এবং সালাম ফিরাবে। হাদীসের বাকি অংশ পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ।
(আবু দাউদ, বায়হাকী, ইবন মাজাহ, তিরমিযী ও দারু-কুতনী।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1039) حدثنا عبد الله حدثني أبي ثنا روحٌ ثنا شعبة عن عبد ربه ابن سعيدٍ عن ابن أبي أنسٍ (1) عن عبد الله بن نافع بن العمياء عن عبد الله بن الحارث عن المطلب (1) أن النبي صلى الله عليه وسلم قال الصلاة مثنى مثنى (3) تشهَّد في كل ركعتين وتبئس (4) وتمسكن وتقنع يديك (5) وتقول اللهم اللهم، فمن لم يفعل ذلك فهي خداجٌ (1) قال شعبة فقلت صلاته خداجٌ؟ قال نعم، فقلت له ما الإقناع؟ فبسط يديه كأنه يدعو (ومن طريقٍ ثانٍ) (2) عن المطلب ابن ربيعة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الليل مثنى مثنى، وإذا صلى أحدكم فليتشهد في كل ركعتين ثم ليلحف (3) في المسألة، ثم إذا دعا فليتساكن وليتبئس وليتضعف (4) فمن يفعل ذلك فذاك الخداج أو كالخداج (وعنه من طريق ثالثٍ) (5) عن النبي صلى الله عليه وسلم الصلاة مثنى مثنى وتشهد وتسلم في كل ركعتين الحديث بنحو ما تقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৩৯ | মুসলিম বাংলা