মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০২২
নামাযের অধ্যায়
(২) অনুচ্ছেদ: রাত্রিকালীন (নফল) নামায নবী (সা)-এর যিকির, কিরাআত ও দু'আ সম্পর্কে যা এসেছে
(১০১৮) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা)-এর বয়স বেড়ে যাওয়ায় শরীর ভারী হয়ে যায়, তখন তিনি মহান আল্লাহর ইচ্ছায় বসে কিরাআত পাঠ করতেন। তারপর যখন (ঐ) সূরার ত্রিশ কিংবা চল্লিশ আয়াত পড়া হয়ে যেত তখন তিনি দাঁড়াতেন। তারপর উক্ত সূরা পাঠ (শেষ) করতেন। অতঃপর সিজদা করতেন।
(বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ।)
(বুখারী, মুসলিম, নাসায়ী ও ইবন মাজাহ।)
كتاب الصلاة
(2) باب ما جاء في أذكاره صلى الله عليه وسلم وقراءته ودعواته في صلاة الليل
(1022) عن عائشة رضى الله عنها قالت كان رسول الله صلى الله عليه وآله وسلم لما بدن (3) وثقل يقرأ ما شاء الله عز وجل وهو جالس فإذا غبر (4) من السورة ثلاثون أو أربعون آية قام فقرأها ثم سجد