মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০১২
নামাযের অধ্যায়
রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ
(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০৮) আলী ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি তাঁর পিতা থেকে, (তাঁর পিতা) তাঁর দাদা আলী ইবন আবু তালেব (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: এক রাতে রাসূলুল্লাহ (সা) আমার ও ফাতিমার নিকট প্রবেশ করলেন (অন্য বর্ণনায় আছে তা ছিল গভীর রজনীতে) তারপর তিনি আমাদেরকে নামাযের জন্য জাগালেন। তিনি (আলী রা) বলেন: তারপর তিনি বাড়ী চলে গেলেন এবং (অভ্যাসানুযায়ী) দীর্ঘক্ষণ রাতের নামায আদায় করলেন। তিনি বলেন: তারপর তিনি যখন আমাদের কোন সাড়া শব্দ শুনতে পেলেন না। তিনি বলেন: তখন তিনি আবার আমাদের নিকট ফিরে আসলেন ও আমাদেরকে জাগালেন এবং বললেন, তোমরা জেগে উঠে নামায আদায় কর। তিনি (আলী রা) বলেন: তারপর আমি উঠে বসলাম এবং চোখ মুছতে মুছতে বললাম: আল্লাহর কসম! আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া আমরা আর কোন নামায পড়ব না। কেননা আমাদের প্রাণ তো আল্লাহর হাতেই। সুতরাং তিনি যখন আমাদেরকে জাগাবেন তখন আমরা জাগ্রত হবো। তিনি (আলী রা) বলেন: এমতাবস্থায় রাসুলুল্লাহ (সা) তাঁর উরুতে আঘাত দিয়ে একথা বলতে বলতে ফিরে গেলেন যে, (কি মজার কথা) আমরা আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া অন্য কোন নামায পড়ব না, আমরা আমাদের উপর নির্ধারিত নামায ছাড়া অন্য কোন নামায পড়ব না। মানুষ মূলত বড়ই তর্কবাজ।
(বুখারী, মুসলিম ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম ও বায়হাকী।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر
(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1012) عن علي بن حسين عن أبيه عن جده على بن أبي طالب رضى الله عنه قال دخل على رسول الله صلى الله عليه وعلى آله وسلم وعلى فاطمة رضى الله عنها من الليل (وفي رواية وذلك من السحر) فأيقظنا للصلاة، قال ثم جع إلى بيته فصلى هويًا (1) من الليل قال فلم يسمع لنا حسًا، قال فرجع إلينا فأيقظنا وقال قومًا فصليا، قال فجلست وأنا أعرك عيني وأقول إنا والله ما نصلي إلا ما كتب لنا. إنما أنفسنا بيد الله. فإذا شاء أن يبعثنا بعثنا (2) قال فولى رسول الله صلى الله عليه وسلم وهو يقول ويضرب على فخذه، ما نصلى إلا ما كتب لنا، ما نصلى إلا ما كتب لنا، وكان الإنسان أكثر شيءٍ جدلًا (3)