মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০৬
নামাযের অধ্যায়
রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(১০০২) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন: তিন প্রকৃতির লোক দেখে আল্লাহ তা'আলা হাসেন। (১) এমন ব্যক্তি, যে নামাযের উদ্দেশ্যে গভীর রাতে জেগে উঠে (২) এমন সম্প্রদায় যারা নামাযের উদ্দেশ্যে কাতারবন্দী হয় এবং (৩) এমন গোত্র যখন তারা (ন্যায়সঙ্গত) যুদ্ধের জন্য কাতার বন্দী হয়।
(আবু ইয়ালী তাঁর মুসনাদে উল্লেখ করেছেন। সুয়ূতী জামে উস সাগীরে বর্ণনা করে সহীহ হবার প্রতীক ব্যবহার করেছেন।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1006) عن أبي سعيد الخدري رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يضحك الله إليهم (2) الرجل إذا قام من الليل يصلى (3) والقوم إذا صُفوا (4) للصلاة والقوم إذا صفوا للقتال (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০০৬ | মুসলিম বাংলা