মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০০২
নামাযের অধ্যায়
রাতের নামায ও বিতর নামায সম্পর্কিত অধ্যায়সমূহ

(১) অনুচ্ছেদ: রাত্রকালীন নামাযের বৈশিষ্ট্য, তার প্রতি উৎসাহ দান এবং তা পড়ার উত্তম সময় সম্পর্কিত বর্ণনা
(৯৯৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, আল্লাহ ঐ ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করেন, যে ব্যক্তি রাত্রিকালে জাগে এবং নামায় আদায় করে এবং সে তার স্ত্রীকে জাগিয়ে তোলে। অতঃপর সেও নামায আদায় করে। আর যদি সে অস্বীকৃতি জানায় তবে সে তার মুখে পানির ছিটা দেয়। আল্লাহ এমন নারীর প্রতি দয়া প্রদর্শন করেন যে রাত্রিকালে ঘুম থেকে জেগে উঠে ও নামায আদায় করে এবং সে তার স্বামীকেও ঘুম থেকে জাগায় আর সেও নামায আদায় করে। আর যদি সে অস্বীকৃতি জানায় তবে তার মুখে পানি দিয়ে ছিটা দেয়।
(আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবন মাজাহ। ইবন হিব্বান, বায়হাকী, হাকিম। তিনি বলেন, হাদীসটি সহীহ, মুসলিমের শর্তে উপনিত।)
كتاب الصلاة
أبواب صلاة الليل والوتر

(1) باب ما جاء في فضل صلاة الليل والحث عليها وأفضل أوقاتها
(1002) عن أبي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم رحم الله رجلًا قام من الليل فصلى (1) وأيقظ امرأته فصليت فإن أبت نضح في وجهها الماء (1) ورحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت زوجها فصلى فإن أبى نضحت في وجهه بالماء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান