মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৮৮
নামাযের অধ্যায়
(১১) অনুচ্ছেদঃ ফজরের পূর্বে (সুন্নাত) নামাযে কিরাআত সংক্ষিপ্তকরণ এবং তাতে যা পড়তে হয় সে প্রসঙ্গে
(৯৮৪) আর (আয়েশা (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: সকালের (ফজরের) পূর্বে রাসূলুল্লাহ (সা) দু' রাক'আত নামায আদায় করতেন এবং তাতে তিনি এতো সংক্ষিপ্ত (কিরাআত পাঠ) করতেন যে, আমার মনে সংশয় দেখা দিতো যে, তিনি তাতে সূরা ফাতিহা পাঠ করেছেন না কি পাঠ করেন নি।
(বুখারী, মুসলিম, ইমাম মালিক, নাসায়ী ও বায়হাকী।)
كتاب الصلاة
(11) باب تخفيف الركعتين قبل الفجر وما يقرأ فيهما
(988) وعنها أيضًا قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلِّى الركعتين قبل الغداة فيخفِّفهما حتَّى إنِّى لأشكُّ أقرأ فيهما بفاتحة الكتاب أم لا
tahqiqতাহকীক:তাহকীক চলমান