মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯৬৯
নামাযের অধ্যায়
(৭) অনুচ্ছেদ: মাগরিবের সুন্নাত সম্পর্কিত বর্ণনা
(৯৬৫) মাহমুদ ইবন লাবীদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বনু আবদুল আশহাল গোত্রে আসলেন এবং তাদেরকে সাথে নিয়ে মাগরিবের নামায আদায় করলেন। তিনি যখন সালাম ফিরালেন তখন (তাদের উদ্দেশ্যে) বললেন: দু' রাকা'আত নামায তোমরা তোমাদের ঘরে আদায় কর। আবূ আব্দুর রহমান বলেন: আমি আমার পিতাকে বললাম, এক ব্যক্তি বলেছে যে, যে ব্যক্তি মাগরিবের পর মসজিদেই দু' রাকা'আত (সুন্নাত) নামায আদায় করবে তাকে কোন প্রতিদান (সওয়াব) দেয়া হবে না যদি না সে তা ঘরে আদায় করে নেয়। কেননা নবী (সা) বলেছেন, তা হল ঘরের (আদায় করার) নামায। তিনি (পিতা) বললেন, এ ব্যক্তিটি কে? আমি বললাম, মুহাম্মদ ইবন্ আব্দুর রহমান। তিনি (পিতা) বললেন: তিনি যা বলেছেন তা কতই না উত্তম কিংবা তিনি যে বর্ণনা নিয়ে এসেছেন তা কতই না উত্তম। অন্য বর্ণনায়। তিনি যা নকল করেছেন তা কতই না উত্তম।
(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী।)
كتاب الصلاة
(7) باب ما جاء فى راتبة المغرب
(969) عن محمود بن لبيد رضى الله عنه قال أتى رسول الله صلى الله عليه وسلم بنى عبد الأشهل فصلَّى بهم المغرب (1) فلمَّا سلَّم قال اركعوا هاتين الرَّكعتين فى بيوتكم قال أبو عبد الرَّحمن (2) قلت لأبى إنَّ رجلًا قال من صلَّى ركعتين بعد المغرب فى المسجد لم تجزه (3) إلَّا أن يصلِّيهما فى بيته، لأنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال هذه من صلاة البيوت، قال من هذا؟ قلت محمَّد بن عبد الرَّحمن (4) قال ما أحسن ما قال أو ما أحسن ما انتزع (5) (وفى روايةٍ) ما أحسن ما نقل
tahqiqতাহকীক:তাহকীক চলমান