মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭০৯
নামাযের অধ্যায়
(৩) কুনুত সশব্দে পড়ার ব্যাপারে নির্দেশ সম্পর্কিত পরিচ্ছেদ
(৭০৫) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন কারও বিপক্ষে অথবা কারও জন্য দু'আ করতে ইচ্ছা করতেন, তখন রুকু'র পরে কুনূত পাঠ করতেন। অধিকাংশ ক্ষেত্রে তিনি 'সামি'আল্লাহু লিমান হামিদা", রাব্বানা ওয়া লাকাল হাম্দ" বলে বলতেন, "হে আল্লাহ! আপনি ওলীদ ইব্‌ন ওলীদ, সালামা ইবন্ হিশাম, 'আইয়্যাশ ইবন্ আবী রাবী'আসহ মু'মিনদের মধ্যে নির্যাতিতদের মুক্তি দিন। হে আল্লাহ! মুদার গোত্রের ওপর আপনার বাঁধনকে শক্ত করুন এবং তাদের মধ্যে ইউসুফ (আ)-এর আমলের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ দান করুন। বর্ণনাকারী বলেন, তিনি এটা সরবে পাঠ করতেন। তিনি সালাতুল ফজরের কোন কোন সময় বলতেন, 'হে আল্লাহ। আরবের অমুক অমুক গোত্রদ্বয়কে আপনি লা'নত দিন। পরিশেষে আল্লাহ অবতীর্ণ করলেন-
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ
(তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন-এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, কারণ তারা তো জালিম)।
(আবু হুরায়রা (রা) থেকে অন্য এক সূত্রে বর্ণিত) তিনি বলেন: রাসূল (ﷺ) সালাতে রুকু' করতেন, তারপর মাথা উঁচু করে বলতেন, হে আল্লাহ! আপনি আইয়্যাশ ইবন্ আবী রাবী'আকে রক্ষা করুন (এভাবে বলা শেষ করে) পরিশেষে বলতেন, হে আল্লাহ! আপনি তাদের ওপর ইউসুফ (আ)-এর সময়কার দুর্ভিক্ষের মত দুর্ভিক্ষ দান করুন। আল্লাহু আকবার, তারপর তিনি সিজদায় লুটিয়ে পড়তেন।
(আবু দাউদ, বায়হাকী ও হাকিম (র) মুস্তাদরাকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى الجهر بالقنوت
(709) عن أبى هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يدعو على أحدٍ أو يدعو لأحدٍ قنت بعد الرُّكوع، فربَّما قال إذا قال سمع الله لمن حمده ربَّنا ولك الحمد، اللَّهمَّ أنج الوليد بن الوليد، وسلمة ابن هشامٍ، وعياش بن أبى ربيعة، والمستضعفين من المؤمنين، اللَّهمَّ اشدد وطأتك على مصر وأجعلها سنين كسني يوسف، قال يجهر بذلك، ويقول فى بعض صلاته فى صلاة الفجر، اللَّهمَّ العن فلاناً وفلاناً حييَّن من العرب حتَّى أنزل الله عزَّ وجل (ليس لك من الأمر شئٌ أو يتوب عليهم أو يعذَّبهم فإنَّهم ظالمون) (وعنه من طريقٍ ثانٍ) (1) قال ركع رسول الله صلى الله عليه وسلم فى الصَّلاة ثمَّ رفع رأسه فقال اللَّهمَّ أنج عيَّاش بن أبى ربيعة إلى أن قال اللَّهمَّ أجعلها سنين كسنى يوسف، الله أكبر ثم خرَّ ساجداً
tahqiqতাহকীক:তাহকীক চলমান