মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭০৬
নামাযের অধ্যায়
(২) জোহর ও অন্যান্য সালাতে কুনূত পাঠ সম্পর্কিত পরিচ্ছেদ
(৭০২) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন সালাতুল 'ইশার শেষ রাকা'আতে মাথা উঁচু করতেন তখন কুনূত পাঠ করতেন এবং বলতেন, হে আল্লাহ। আপনি ওয়ালিদ ইবন্ ওয়ালিদকে মুক্তি দিন। হে আল্লাহ! আপনি সালামা ইবন্ হিশামকে মুক্তি দিন, হে আল্লাহ! আপনি আইয়্যাশ ইবন রাবী'আকে মুক্তি দিন। হে আল্লাহ! আপনি মু'মিনদের মধ্যে অসহায়দেরকে মুক্তি দিন। হে আল্লাহ! মুদার গোত্রের প্রতি আপনার বাঁধনকে শক্ত করুন। হে আল্লাহ! তাদের প্রতি ইউসূফ (আ)-এর দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ অবতরণ করান।
(বুখারী ও মুসলিম এই সূত্রে এবং আবূ দাউদ ও বাইহাকী ভিন্ন সূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম এই সূত্রে এবং আবূ দাউদ ও বাইহাকী ভিন্ন সূত্রে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب القنوت فى الظهر وصلوات أخرى
(706) عن أبى هريرة رضي الله عنه أنَّ النَّبيًّ صلى الله عليه وسلم كان إذا رفع رأسه من الرَّكعة الأخيرة من صلاة العشاء الآخرة قنت وقال اللَّهم أنج الوليد ابن الوليد، اللَّهمَّ أنج سلمة بن هشامٍ، اللَّهم أنج عيَّاش بن أبي ربيعة اللَّهمَّ أنج المستضعفين من المؤمنين، اللَّهمّ أشدد وطأتك على مضر، اللَّهمَّ اجعلها سنين كسنى يوسف عليه السَّلام